জাতীয়

প্রায় ৩ কোটি টাকা অনুদান পেলেন খুবির ২৯ গবেষক

প্রায় ৩ কোটি টাকা অনুদান পেলেন খুবির ২৯ গবেষক

তানভীর হাসান তন্ময়,খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের (২য় পর্যায়) গবেষণা প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। এ পর্যায়ে ২৯ জন গবেষক তাঁদের গবেষণা প্রকল্পের অনুকূলে ২ কোটি ৮৮ লাখ ৫ হাজার টাকার চেক পেয়েছেন । সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গবেষকদের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্নিহিত চিন্তা উন্নয়নের রোডম্যাপে বাংলাদেশকে পরিচালিত করা। প্রধানমন্ত্রী ও জাতির স্বপ্ন হলো দক্ষ জনশক্তি তৈরি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা। এই দক্ষ:
আরও পড়ুন
ফরিদপুরে তক্ষকসহ পাচারকারী চক্রের ৪ জন সদস্য গ্রেপ্তার

ফরিদপুরে তক্ষকসহ পাচারকারী চক্রের ৪ জন সদস্য গ্রেপ্তার

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে কথিত কোটি টাকা মূল্যের তক্ষকসহ পাচারকারী চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল দশটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে শহরের আলীপুর এলাকার একটি বাড়ী থেকে তক্ষকসহ ওই চার জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মীরাকান্দা গঙ্গাদরদী এলাকার আ: রশিদ মাতুব্বরের ছেলে আল মামুন মাতুব্বর (৪০), একই উপজেলার ধর্মদী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মতিয়ার রহমান (৪৫), ফরিদপুর জেলা শহরের মধ্যআলীপুর এলাকার আব্দুর রব শরীফের স্ত্রী তাজিয়া:
আরও পড়ুন
অপশাসনের বিরুদ্ধে ৬৯’র গণঅভ্যুত্থান অনুপ্রেরণার : প্রধানমন্ত্রী

অপশাসনের বিরুদ্ধে ৬৯’র গণঅভ্যুত্থান অনুপ্রেরণার : প্রধানমন্ত্রী

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপশাসন ও শোষণের বিরুদ্ধে ঊনসত্তরের গণঅভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সব শহীদ গণতন্ত্র প্রেমী মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। বাহান্নর ভাষা আন্দোলন, বাঙালির মুক্তি সনদ ৬ দফা, পরবর্তীকালে ১১ দফা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। পেয়েছি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ঔপনিবেশিক:
আরও পড়ুন
রামগঞ্জে যুবলীগ নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রামগঞ্জে যুবলীগ নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রামগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য কামরুল হাসান মাসুম বিএসসি। আজ সোমবার (২৩ জানুয়ারী) বিকেল ৪টায় পৌর ০৭ নং ওয়ার্ড অভিরামপুর চাঁদপুরীশাহ্ জামে মসজিদ ঈদগাহ মাঠে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। রামগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাছান মাছুম (বিএসসি) আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের:
আরও পড়ুন
বিশ্ব ব্যাংকসহ সংস্থাগুলোকে সহায়তা বাড়াতে আহ্বান

বিশ্ব ব্যাংকসহ সংস্থাগুলোকে সহায়তা বাড়াতে আহ্বান

কোভিড-১৯ মহামারি, যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব ব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহায়তা জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস্) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। সাক্ষাতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আঘাত হেনেছে। বিশেষ করে জ্বালানি ও খাদ্যের মূল্য বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বাড়ার ফলে বাংলাদেশের মতো দেশগুলো বিপাকে পড়েছে। তিনি বলেন, কোভিডের আঘাত করার আগে বাংলাদেশে ৮ শতাংশের বেশি:
আরও পড়ুন
শবে মেরাজ কবে জানা যাবে সন্ধ্যায়

শবে মেরাজ কবে জানা যাবে সন্ধ্যায়

১৪৪৪ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং পবিত্র রজব মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বরসমূহ হলো- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১। পবিত্র রজব মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে পবিত্র রমজানের কাউন্টডাউন শুরু হয়ে যায়।:
আরও পড়ুন
পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য: রাষ্ট্রপতি

পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য। ‘জাতীয় প্রশিক্ষণ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এই কথা বলেন তিনি। বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) উদ্যোগে সোমবার (২৩ জানুয়ারি) ২৭তম জাতীয় প্রশিক্ষণ দিবস পালন করছে। বিএসটিডি’র এই উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রয়োজন দক্ষ, অভিজ্ঞ, পেশাদার, সেবামুখী ও পরিশ্রমী কর্মী বাহিনী। আবদুল হামিদ বলেন, বৈশ্বিক নানাবিধ চ্যালেঞ্জ সাহসিকতার সঙ্গে মোকাবিলার পাশাপাশি সরকার একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। উন্নয়ন কর্মকাণ্ডের যথাযথ বাস্তবায়নে দেশের:
আরও পড়ুন
সাইবার পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব

সাইবার পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব

দেশে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিষয়টি ইতিবাচক হলেও সাইবার অপরাধ দিন দিন বাড়ছে। বিশেষ করে ফেসবুক হ্যাকড, নারীদের ছবি ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইলিং এবং ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা প্রায়ই ঘটছে। ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটিকের মাধ্যমে নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে গত কয়েক বছর ধরে ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কাজ করে আসছে। কিন্তু তাতেও তারা হিমশিম খাচ্ছেন। এবার পুরো দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সাইবার পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব করা হয়েছে। এই ইউনিটের কাজ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারি বাড়ানো। তারা বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক উস্কানি বন্ধেও কাজ:
আরও পড়ুন
ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক আব্বাছ হোসেনকে সম্মাননা

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক আব্বাছ হোসেনকে সম্মাননা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক আব্বাছ হোসেনকে সম্মাননা দেয়া হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার দক্ষিন হামছাদীর পশ্চিম গোপীনাথপুর সরকারী বিদ্যালয় মাঠে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই সম্মাননা স্মারক তার হাতে তুলে দেয়া হয়। আব্বাছ হোসেন ইনডিপেনডেন্ট টিভি,দৈনিক আজকের পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা ২৪ ডটকম এর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে। এর আগেও করোনা কালীন ও অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায় একাধিকবার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সম্মাননা এবং নগদ অর্থ পেয়েছেন। এছাড়া সামাজের বিভিন্ন ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখায় দক্ষিন হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলমসহ আরো ৪জনকে সম্মাননা দেয়া হয়। এর:
আরও পড়ুন
খুবির আইন ডিসিপ্লিনে ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

খুবির আইন ডিসিপ্লিনে ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ২২ জানুয়ারি (রবিবার) সকাল ১০টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনাতনে অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব এবং তাদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সভাপতির বক্তব্য রাখেন আইন স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত। সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক সৌরভ ঘোষ। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.