জাতীয়

বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবি’র অভিযান, ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা  জব্দ

বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবি’র অভিযান, ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: বাংলাদেশ- ভারতের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১০,৭০,০০০/- (দশ লাখ সত্তুর হাজার) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন, বাংলাদেশ বর্ডার গার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) নেত্রকোণা'র সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার ৬নং খারনৈই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৩১ বিজিবি এর অধীনস্থ খারনৈই বিওপি হতে ১৫ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।:
আরও পড়ুন
এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু কাল থেকে

এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু কাল থেকে

আগামীকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হবে। আগামী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান বা প্রাধিকার প্রাপ্ত শিক্ষকদের কাছে ২০২২সালের এসএসসি উত্তীর্ণদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। ঢাকা বোর্ড জানায়, আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা বোর্ডের ৩নং ভবনের চতুর্থ তলায় এসএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। ট্রান্সক্রিপ্ট এ কোন ভুল পরিলক্ষিত হলে সাত দিনের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। আর ৭ ফেব্রুয়ারি ঢাকা জেলা,:
আরও পড়ুন
ফরিদপুরের  দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

ফরিদপুরের দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষে সুকুমার হালদার (৬০) নামের একজন নিহত হয়েছেন। আজ (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সুকুমার ফরিদপুর সদরের গুহ লক্ষীপুর গ্রামের সিরিস হালদারের ছেলে। চরঝাউকান্দা ইউনিয়নের ইউপি' চেয়ারম্যান বদরুজ্জামান বদু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০ টার দিকে একটি স্প্রীট বোর্ড দোহারের মৈনটঘাট থেকে যাত্রী বোঝাই করে চরভদ্রাসন গোপালপুর ঘাটে আসার পদ্মা নদীর পথিমধ্যে অপর দিক থেকে আসা দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলে সুকুমার হালদার নিহত হন এবং অপর দুই যাত্রী আহত:
আরও পড়ুন
রাজিবপুরে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজিবপুরে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাব্বির মামুন,কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের রাজিবপুরে রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশের অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ।রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার কার্যালয়ে দুই শতাধিক শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে হালিমা খাতুন বলে(৫৯)বলেন, কম্বল অনেক মোটা, গায়ে দিলে শীত লাগবো না । এই কম্বলটা পেয়ে খুশি লাগতেছে । রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ জানান, এবার সারাদেশে আমরা এক হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করেছি । এরই ধারাবাহিকতায় রাজিবপুরের বিভিন্ন স্থানে কর্মসূচি নেওয়া হয়েছে । গত বছর এ উপজেলায় বন্যার্তদের মাঝে ৪৫০ টি ঈদ উপহার প্যাকেজ বিতরণ করা হয়েছে ।:
আরও পড়ুন
‘নিপা ভাইরাস মারাত্মক , মৃত্যুর হার ৭৫ ভাগ’

‘নিপা ভাইরাস মারাত্মক , মৃত্যুর হার ৭৫ ভাগ’

নিপা ভাইরাস খুবই মারাত্মক। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৭৫ ভাগ। এই ভাইরাসে কোনো ভ্যাকসিন নেই, কোনো ওষুধ নেই, চিকিৎসা নেই। তাই আমাদের সাবধান থাকতে হবে, বাদুরের খাওয়া ফল ও খেজুরের রসের মাধ্যমে নিপা ছড়ায়। তাই খেজুরের রস খাওয়া থেকে আমাদের সর্তক থাকতে হবে। মানিকগঞ্জে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী দিনে শনিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশে এবার ৮ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫ জন মৃত্যু বরণ করেছে। নতুন কোনো আক্রান্ত নেই। নিপা ভাইরাসের জন্য ২টি হাসপাতালে ২৫ বেডের ইউনিট খোলা হয়েছে এবং ২৮টি জেলাকে সর্তক করা হয়েছে।:
আরও পড়ুন
মিথ্যা থেকে বেঁচে থাকার উপায়

মিথ্যা থেকে বেঁচে থাকার উপায়

মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া গর্হিত অপরাধ। মিথ্যাবাদীর পক্ষে যেকোনো ধরনের অপরাধ করা সম্ভব। কেননা সে খুব সহজে তা অস্বীকার করতে পারে। ইসলামে মিথ্যা বলা হারাম। এমনকি অনুমানভিত্তিক কথা বলারও অনুমতি ইসলামে নেই। মহান আল্লাহ বলেন, ‘যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয়ের পেছনে পড়ে থেকো না। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয়—এসবের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।’ (সুরা বনি ইসরাইল: ৩৬)। মহান আল্লাহ আরো বলেন, ‘(অনুমানভিত্তিক) মিথ্যাচারীরা ধ্বংস হোক।’ (সুরা জারিয়াত: ১০) মিথ্যুক আল্লাহর অভিশাপপ্রাপ্ত। মুবাহালাসংক্রান্ত আয়াতে এসেছে, ‘অতঃপর আমরা সবাই (আল্লাহর কাছে) এ মর্মে প্রার্থনা করি যে মিথ্যুকদের ওপর আল্লাহর লানত পতিত হোক।’ (সুরা আলে ইমরান: ৬১) মিথ্যা বলতে:
আরও পড়ুন
মামলা তুলে নিতে সাংবাদিক বদিউজ্জামানকে দফায় দফায় হুমকি

মামলা তুলে নিতে সাংবাদিক বদিউজ্জামানকে দফায় দফায় হুমকি

নোয়াখালী প্রতিনিধি: বেগমগঞ্জের কাদিরপুরে সংখ্যা লঘুর বসত বাড়িতে অগ্নিসংযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের জের ধরে কাদিরপুর ইউপি চেয়ারম্যান কিশোর গ্যাং লিডার ইয়াবা কারবারি সালাহ উদ্দিন সহ তার সাঙ্গপাঙ্গরা ২২ জানুয়ারী সাহসী সাংবাদিক মোঃ বদিউজ্জামান ( তুহিন) কে বর্বরোচিত বর্গীয় হামলা চালিয়ে গুরুতর আহত করে। এঘটনায় বেগমগন্জ মডেল থানা ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা হলে আদালত পিবিআইকে তদন্ত করে রিপোর্ট দেয়ার আদেশ দেন। ২৪ জানুয়ারী বেগমগন্জ মডেল থানার এস.আই আওলাদ হোসেন তদন্ত শেষে থানা ফিরে গেলে আসামি সালাহ উদ্দিনের সাঙ্গপাঙ্গরা পৌরণ বিবি দঃ বাজার বিসমিল্লাহ টাওয়ার মার্কেট এর ভিতর লিটনের চা দোকানের সামনে থেকে সাংবাদিক বি. চৌধুরী তুহিন কে টানাহ্যাঁচড়া:
আরও পড়ুন
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী এডভোকেট এমদাদ হোসেন কৈশোর

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী এডভোকেট এমদাদ হোসেন কৈশোর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী এডভোকেট এমদাদ হোসেন কৈশোর। তিনি ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতি সাথে জড়িত হন। পরবর্তী তে আওয়ামীলীগ রাজনীতি তে যোগ দিয়ে সব সময় দল কে সংগঠিত ও শক্তিশালী করার জন্য কাজ করেন। তিনি বর্তমান আবৃতি শাখা ও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে আ. লীগকে কে শক্তি শালী সংগঠিত করেন।তিনি ২০০১ সালে বিএনপি জামায়াত হামলা ও নির্যাতন শিকার হন।তিনি সাবেক নোয়াখালী জেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক বিয়ষক সম্পাদক ছিলেন। বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদ সাংগঠনিক সম্পাদক। সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক। নোয়াখালী জেলা শিল্প কলা একাডেমি পুরস্কার পান।
আরও পড়ুন
আত্মপ্রত্যয়ী নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম- দুদক

আত্মপ্রত্যয়ী নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম- দুদক

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজ্জাম্মেল হক খান বলেছেন, স্কাউট একজন শিক্ষার্থীকে স্মার্ট ও সাহসী ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে সহায়তা করে। স্কাউট আন্দোলন বিশ্বব্যাপী স্বীকৃত স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক আন্দোলন। এই আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। স্কাউটিং শিক্ষা কার্যক্রমেরই অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার পাশাপাশি সৎ, চরিত্রবান, আত্মপ্রত্যয়ী নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেছেন, তরুণদের স্কাউটে সম্পৃক্ত করতে পারলে তারা অন্যায়, মাদক, সন্ত্রাসসহ সকল খারাপ কাজ থেকে বিরত থাকবে এবং আত্মপ্রত্যয়ী ও বিনয়ী হবে। দুর্যোগের সময়ে স্কাউট ফাউন্ডেশন এগিয়ে আসে। স্কাউটিং একজন তরুণকে সব:
আরও পড়ুন
রামগঞ্জে এমপি আনোয়ার খানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রামগঞ্জে এমপি আনোয়ার খানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার খানের সাথে রামগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাস্থ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি রহমত উল্যা পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু তাহের, সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, মোঃ কাউছার হোসেন, বেলায়েত হোসেন বাচ্ছু, জাকির হোসেন সুমন, নব নির্বাচিত কমিটির যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক রাজু আহম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান হোসেন রাজন, নির্বাহী সদস্য ছায়েদ হোসেন,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.