জাতীয়

নোয়াখালীতে দৈনিক সংগ্রাম এর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান

নোয়াখালীতে দৈনিক সংগ্রাম এর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন দারুচিনি রেষ্টুরেন্টে ৪ এপ্রিল কোরআন খানি প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া ও মোনাজাত দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা মোঃ বোরহান উদ্দিন এর সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক মানব জমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা মোঃ বোরহান উদ্দিন। অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা নিজস্ব সংবাদদাতা ইংরেজি দৈনিক দ্য কান্ট্রি টুডে ও জনপ্রিয় অনলাইন পোর্টাল পল্লী নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী) সহ জেলা কর্মরত:
আরও পড়ুন
বঙ্গবাজারে এখনো কোথাও কোথাও জ্বলছে আগুন

বঙ্গবাজারে এখনো কোথাও কোথাও জ্বলছে আগুন

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের মূল আগুন নিয়ন্ত্রণে এলেও ২৮ ঘণ্টা পর এখনো জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। তা নেভাতে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরাও। আর পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানের অংশ দেখতে সকাল থেকেই আসছেন ব্যবসায়ীরা। বুধবার রাজধানীর বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। সরেজমিন দেখা গেছে, বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে আজও কোথাও কোথাও আগুন জ্বলছে। একাধিক স্থানে উঠেছে ধোঁয়া। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। জীবনের শেষ সম্বল হারানো হাজারও ব্যবসায়ীরা ঘুরে ঘুরে তা দেখছেন আর স্মৃতিচারণ করছেন। বুধবার সকালে বঙ্গবাজার এনেক্সকো টাওয়ারের সামনে গিয়ে দেখা গেছে, পূর্ব দিকের ৫ম তলায় এবং দক্ষিণ-পশ্চিম কোণের ৪র্থ তলায় ফায়ার সার্ভিসের আলাদা:
আরও পড়ুন
দুবাই কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের তাকরীম

দুবাই কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের তাকরীম

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশর সালেহ আহমেদ তাকরিম। স্থানীয় সময় মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাই এক্সপো সিটির আল-ওয়াসাল প্লাজায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। গত ২৪ মার্চ থেকে শুরু হয় দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৬তম পর্ব। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে ইথিওপিয়ার আব্বাস হাদি উমর ও তৃতীয় স্থান লাভ করে সৌদি আরবের খালিদ সুলাইমান সালিহ আল-বারকানি। যৌথভাবে চতুর্থ স্থান লাভ ক্যামেরুনের নুরুদ্দিন ও ইন্দোনেশিয়ার ফাতওয়া হাদিস মাওলানা এবং ষষ্ঠ স্থান লাভ করে কেনিয়ার আবদুল আলিম আবদুর রহিম মুহাম্মদ হাজি। যৌথভাবে সপ্তম স্থান লাভ করে সিরিয়ার মুহাম্মদ হাজ আসআদ ও ইয়েমেনের মুহাম্মদ আবদুহু:
আরও পড়ুন
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর ঘোড়াশালে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. খোরশেদ আলম (৪৫) নামে এক উপ-সহকারী প্রকৌশলীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৯টায় ঘোড়াশাল রেলস্টেশনের সামনে চামড়াব এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত খোরশেদ আলম মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এলাকার মো. সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী এবং এই বিদ্যুৎ কেন্দ্রের মাধবী কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করতেন। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশ্য বাসার সামনে থেকে মোটরসাইকেল চালিয়ে বের হন খোরশেদ আলম। পরে সকাল ৯টায় ঘোড়াশাল চামরাব এলাকার:
আরও পড়ুন
বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ৬ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গবাজারের আগুন ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ করছেন। এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয়:
আরও পড়ুন
যেভাবে ছড়ায় বঙ্গবাজারে আগুনের ভয়াবহতা

যেভাবে ছড়ায় বঙ্গবাজারে আগুনের ভয়াবহতা

রাজধানীর বঙ্গবাজারের মহানগর মার্কেটের গোডাউন এরিয়া থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা। তাদের দাবি, মহানগর মার্কেট কাঠ ও টিনের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের পরপরই অনেক ব্যবসায়ী দোকানের মালামাল বের করে সামনের নিউ সেক্রেটারি সড়কে রাখেন। এক দিকে আগুন অন্য দিকে মালামাল বের করার কারণে সামনের রাস্তায় মালামাল স্তূপ করতে থাকেন ব্যবসায়ীরা। প্রায় ঘণ্টাখানেক জ্বলার পরে সকাল ৭টার দিকে বঙ্গবাজারের একাংশ ধসে পড়ে। এ সময় রাস্তায় স্তূপ করে রাখা কাপড়ে আগুন লাগে। এরপর স্তূপ করা কাপড়গুলো ইসলামিয়া মার্কেটের সিঁড়িতেও ছিল। এতে ওই মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া মহানগর, বঙ্গবাজারে পাশে এনেক্সকো টাওয়ার হওয়াতে আগুন দ্রুত ওই:
আরও পড়ুন
পাঁচ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

পাঁচ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজন কবির জানিয়েছেন, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বুধবার (৫ এপ্রিল) সকাল পর্যন্ত ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের:
আরও পড়ুন
বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ল পুলিশ সদর দপ্তরে

বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ল পুলিশ সদর দপ্তরে

বঙ্গবাজারের আগুন পুলিশ সদর দপ্তরেও ছড়িয়ে পড়েছে। সদর দপ্তরের ভেতরের চারটি ব্যারাকে আগুন লেগেছে। মূলত মহানগর শপিং কমপ্লেক্সের আগুন পুলিশ সদর দপ্তরে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। সদর দপ্তরের ভেতরে পুলিশের চারটি ব্যারাকে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বেশকিছু কাগজপত্র পুড়ে গেছে। এদিকে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় আগে থেকেই প্রস্তুতি হিসেবে পুলিশ সদর দপ্তরের ভেতর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাখা হয়। মোতায়েন করা হয় পর্যাপ্ত সংখ্যক ফায়ার সার্ভিসের সদস্য। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদর দপ্তরের মেইন গেটের সামনে বিপুল:
আরও পড়ুন
এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন

এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিস, তিন বাহিনী, ব্যবসায়ী ও স্থানীয়দের প্রচেষ্টায়ও কমেনি ভয়াবহ এ আগুনের তীব্রতা। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন বেলা ১১টার সময়েও নিয়ন্ত্রণে আসেনি। উপরন্তু, ভয়াবহ এ আগুন ছড়িয়ে পড়ছে আশপাশে। সর্বশেষ পুলিশ সদরদপ্তরের পাশের মার্কেট মহানগর শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। মহানগর শপিং কমপ্লেক্সে থেকে পুলিশ সদরদপ্তরের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যদিও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। তবে পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে। এদিকে, ভয়াবহ এই আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে রয়েছে গোয়েন্দাসহ এলিট:
আরও পড়ুন
ব্যবসার ‘স্বপ্ন ছাই’ ভোরের আগুনে

ব্যবসার ‘স্বপ্ন ছাই’ ভোরের আগুনে

আর মাত্র কদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাতির সব থেকে বড় এই উৎসবকে কেন্দ্র করে লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছিলেন ব্যবসায়ীরা। মুনাফা লাভের আশায় দোকানে মজুত করেছিলেন বিভিন্ন মালামাল। কিন্তু তাদের সেই স্বপ্নে হানা দিলো ভোরের আগুন। নিমিষেই ছাইয়ে পরিণত হলো দোকানিদের স্বপ্ন। বলছি- বঙ্গবাজারের লাগা মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের আগুনের কথা। এদিন ভোর ৬টার দিকে অগ্নিকাণ্ড ঘটে বঙ্গমার্কেটে। এরপর একে একে জ্বলতে থাকে আশপাশের আরও চারটি ভবন। বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট ও আদর্শ মার্কেটের পর আগুন ছড়িয়ে পড়ে এনেক্সকো টাওয়ারেও। এ সময় চোখে মুখে হতাশার ছাপ দেখা গেছে ব্যবসায়ীদের। কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। নিজের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.