জাতীয়

বেগমগঞ্জের গোপালপুরে আ. লীগ নেতার মায়ের জানাযায় হাজারো মানুষের ঢল

বেগমগঞ্জের গোপালপুরে আ. লীগ নেতার মায়ের জানাযায় হাজারো মানুষের ঢল

মোঃবদিউজ্জামান ( বি. চৌধুরী),নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের ২নং গোপালপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও আনোয়ার হোসেন মিঠুন এর মায়ের জানাজায়। ৬ এপ্রিল বাদ জহুর অনুষ্ঠিত হয়েছে। জানাযা অংশগ্রহণ করেন বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ স্হানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু সহ আ. লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ ইউনিয়নের সর্বস্তরের জনতা। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেনএবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
আরও পড়ুন
তজুমদ্দিনে মৎস্য অভিযানে আটক নৌকার মাছ তেলসহ মালামাল লুটের অভিযোগ

তজুমদ্দিনে মৎস্য অভিযানে আটক নৌকার মাছ তেলসহ মালামাল লুটের অভিযোগ

ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে আটক দু’টি নৌকার মাছ, তেলসহ বিভিন্ন মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে। আটক নৌকার মালিকরা এবিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করার পর পরই মালামাল উদ্ধারে তৎপর হয়ে উঠে মৎস্য প্রশাসন। অভিযোগ সুত্রে জানা গেছে, ১লা মার্চ থেকে ৩০এপ্রিল দীর্ঘ দুইমাস মেঘনা নদীর ৪টি অভয়াশ্রমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তার ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনের নেতৃত্বে মাছ ধরার অপরাধে চরজহিরউদ্দিন সংলগ্ন মেঘনায় অভিযান চালিয়ে ৩৯ জেলেসহ ২টি নৌকা আটক করেন। পরে রাতে নৌকা দুটি শশীগঞ্জ সুইজঘাটে এনে জেলেদেরকে থানায়:
আরও পড়ুন
আজ রাতে দেখা যাবে গোলাপী চাঁদ

আজ রাতে দেখা যাবে গোলাপী চাঁদ

আজ এপ্রিল মাসের প্রথম পূর্ণিমা। তবে আজকের আকাশে এই পূর্ণিমা তার নামের মত গোলাপি বর্ণ ধারণ করতে যাচ্ছে না বরং বরাবরের মতোই আজকের পূর্ণ চন্দ্র থেকেও উজ্জ্বল স্বর্ণালী দ্যুতি ছড়িয়ে পড়বে। তবুও আজকের পূর্ণিমার চাঁদের নাম পিঙ্ক মুন বা গোলাপি পূর্ণিমা। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র প্ল্যানেটারি জিওলজি, জিওফিজিক্স এবং জিওকেমিস্ট্রি ল্যাবের প্রধান ডক্টর নোয়া পেট্রো একটি ই-মেইল এর মাধ্যমে জানিয়েছেন, আজকের পূর্ণিমা প্রাথমিক ভাবে অন্যান্য পূর্ণিমার চাঁদের মতোই দেখাবে। তারপরও এপ্রিল মাসের প্রথম পূর্ণিমাকে পিঙ্ক মুন বলা হয়। আজকের পূর্ণিমা পশ্চিমা বসন্তের প্রথম পূর্ণিমা। এই পূর্ণিমার পরপরই ফুলে ফুলে গোলাপি বর্ণে ছেয়ে যায় পশ্চিমা:
আরও পড়ুন
নেত্রকোণার মদনে নেশার টাকার জন্য মাকে মারধর

নেত্রকোণার মদনে নেশার টাকার জন্য মাকে মারধর

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় নেশার টাকার জন্য নিজের মাকে মারধরের অভিযোগ উঠেছে সাগর (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দেওয়ায় ফুলেছা আক্তার (৬০) নামে এক প্রতিবেশী বৃদ্ধাকে কুপিয়ে জখম করেন সাগর। মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সাগরকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। আহত ফুলেছা আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুলিয়াটি দক্ষিণপাড়া গ্রামে সাগর তার মা ললিতা আক্তারকে নিয়ে খালার বাড়িতে থাকেন। তিন বছর আগে সাগর বিয়ে করেন। কিন্তু তিনি মাদকাসক্ত থাকায় স্ত্রী ছেড়ে চলে যায়।:
আরও পড়ুন
বানিয়াচংয়ে খরিপ মৌসুমের আউশ প্রণোদনা বিতরণ উদ্ধোধন

বানিয়াচংয়ে খরিপ মৌসুমের আউশ প্রণোদনা বিতরণ উদ্ধোধন

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচংয়ে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ'র সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম:
আরও পড়ুন
তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৯ জেলে আটক

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৯ জেলে আটক

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩৯জেলেসহ ট্রলার ও বেহুন্দিজাল আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। জাল আগুণে পুড়ে ধ্বংস করা হয়। মৎস্য অফিস সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৪এপ্রিল) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনের নেতৃত্বে মৎস্য অফিস ও নৌপুলিশ মেঘনায় যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় রাত সাড়ে ১০টার দিকে চরজহিরউদ্দিন সংলগ্ন মেঘনায় বেহুন্দিজাল দিয়ে মাছ ধরার সময় ৩৯ জেলে, ২টি ট্রলার ও ৪টি বেহুন্দিজাল আটক করা হয়েছে। ট্রলার মৎস্য অফিসের হেফাজতে রয়েছে। বেহুন্দিজাল শশীগঞ্জ সুইজঘাট এলাকায় আগুণে পুড়ে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষীপুরের সদরে মান্দারি এলাকায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত সিএনজি চালক সদর উপজেলার হাজির পাড়া ইউনিয়নের চরচামিতা কাজি বাড়ি পিতা মুজিবুল হকের ছেলে মোহাম্মদ ইয়াছিন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (৫ই মার্চ) দুপুর ২ টায় ঢাকা লক্ষ্মীপুর সড়কের মান্দারী বাজার পশ্চিম পাশে কাশির বাড়ির রাস্তা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালকে উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করা সম্ভব হয় নি। চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব ট্রাকটিকে আটক করে আইনানুগ:
আরও পড়ুন
নরসিংদীর মনোহরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: মনোহরদীতে দুই হোন্ডার সংঘর্ষে এক ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যবসায়ীর নাম কামরুল আহসান কাজল। তিনি মনোহরদী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌর এলাকার ফার্নিচার ব্যবসায়ী কাজল মিয়া (৫৭) এক সঙ্গীসহ মোটরসাইকেল চালিয়ে চৌরাস্তা মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন। তারা চন্দনবাড়ী ইউনিয়নের অর্জুনচর মালেক মেম্বারের বাড়ী সংলগ্ন কালভার্টের কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী মোটর সাইকেল তাদের ওভারটেক করার চেষ্টা কালে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ফার্নিচার ব্যবসায়ী কাজল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট মনোহরদী:
আরও পড়ুন
ইবির আল হাদিস বিভাগের সেমিনার ও ইফতার মাহফিল

ইবির আল হাদিস বিভাগের সেমিনার ও ইফতার মাহফিল

ইবি সংবাদদাতা: “আত্নগঠন ও শৃঙ্খলাবোধ প্রতিষ্ঠায় রমাদানের ভুমিকা” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল- ২০২৩ এর আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। বুধবার (০৫ এপ্রিল) বিশ্বিবদ্যালয়ের অনুষদ ভবনের ৪০৩ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাকসুদুর রহমান। প্রবন্ধ উপস্থাপক ছিলেন অধ্যাপক ড. শফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ ও অধ্যাপক ড. সেকান্দার আলী। সেমিনারে অতিথিরা রমযানের ফযিলত, রমযানে সবার করণীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও রমযান মাসে কিভাবে আত্নগঠন ও শৃঙ্খলাবোধ তৈরি করা যাবে সে সম্পর্কে আলোচনা করেন।
আরও পড়ুন
অসুস্থ গরুর মাংস বিক্রি করতে এসে আটক ৪

অসুস্থ গরুর মাংস বিক্রি করতে এসে আটক ৪

প্রতিবেদক,রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় এলাকায় অসুস্থ গরু বিক্রি করতে এসে ভুটভুটি গাড়ির চালকসহ ৪ জনকে আটক করেছে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার রাত ১২ টার দিকে তাহেরপুর হরিতলা মোড় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই হাবিবুর রহমান হাবিব। আটক কৃতরা হলেন, নাটোর নলডাঙ্গা সেখারিপাড়া এলাকার রমজান আলির ছেলে আরিফ (৩৫), হায়দার আলীর ছেলে মাজেদুল (২১), আশিদুলের ছেলে মনিরুল ইসলাম (২৫), আলাউদ্দিনের ছেলে (৩৫) সামাদ। পুলিশ ও স্থানিয় সূত্রে জানা গেছে, তাহেরপুর পৌরসভার জামলই গ্রামের মৃত ইদ্রিসের ছেলে রহিদুল ইসলাম ও তার স্ত্রী রুবি খাতুন, রহিদুল ইসলামের ছেলে ওমর আলী, খলিলুর রহমানের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.