বাবাকে হত্যা করে লাশ গুম: অভিযুক্ত ছেলে গ্রেপ্তার
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে বাবাকে জবাই করে হত্যার পর লাশ মাটি চাপা দেওয়ার অভিযোগে ছেলে আরমান শাহ’কে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ও নেত্রকোনার মোহনগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে র্যাবের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। আরমান শাহ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড় বেথাম গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, গত ১৮ মার্চ রাতে আরমান শাহ তার বাবা আবুল হোসেনকে (৫৫) নিজ বাসায় জবাই করে হত্যা করে। পরে বন্ধু আশিকুর রহমান:
