জাতীয়

১২ দফা দাবি নিয়ে সাংবাদ সম্মেলনে ইবি কর্মকর্তা সমিতি

১২ দফা দাবি নিয়ে সাংবাদ সম্মেলনে ইবি কর্মকর্তা সমিতি

ইবি সংবাদদাতা: কর্মকর্তা কর্মচারীদের চাকুরী হতে অবসরের বয়সসীমা ৬২ বছর না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সার্ভিস কণ্ডিশনের ৮(১) ধারা বাস্তবায়নসহ ১২ দফা দাবি নিয়ে সাংবাদ সম্মেলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা সমিতির ‘ন্যায্য অধিকার বাস্তবায়ন’ কমিটি। সোমবার (০৭ আগস্ট) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের উপাচার্যের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন তারা। সংবাদ সম্মেলনে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট স্বাক্ষরিত সংবাদ বিবৃতি পাঠ করেন ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম এমদাদুল আলম। এসময় ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ, প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান, সাংবাদিক সমিতির সভাপতি:
আরও পড়ুন
নিজ হাতে ৩০ পারা কোরআন লিখলেন তাহসিন

নিজ হাতে ৩০ পারা কোরআন লিখলেন তাহসিন

ইসলামের প্রতি বিশ্বাস ও আল্লাহর প্রতি ভালোবাসা থেকে পবিত্র কোরআন শরীফ হাতে লিখলেন চট্টগ্রাম সীতাকুণ্ডের মো. তাহসিন আলম (২০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী। কোরআনের হাফেজ হওয়ার ইচ্ছা পূরণ না হলেও মাদ্রাসা পড়ুয়া তাহসিন নিজ হাতে ৩০ পারা কোরআন লেখে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। স্বহস্তে লেখা কোরআন শরীফটি দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সর্বমোট ১১৪টি সূরা এবং ৬,৬৬৬ টি আয়াত সম্পূর্ণ হাতে লেখে লিপিবদ্ধ করেছেন তিনি। তাহসিন আলম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার রফিকুল আলমের ছেলে। এই কোরআন শরীফ লিখতে ৬ শত বেশি কাগজ ও অর্ধশত কলমসহ লেগেছে অন্যান্য উপকরণ। পড়ালেখা ও ঘরের:
আরও পড়ুন
কুবি সাংবাদিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইবিতে মানববন্ধন

কুবি সাংবাদিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি সংবাদদাতা: সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ক্যাম্পাসে মুক্ত সাংবাদিকতার চর্চা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মরত সাংবাদিকবৃন্দ। রোববার (০৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল চত্বরে যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতি। এসময় ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, সহ-সভাপতি রুমি নোমান, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ, সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমানুল সোহান ও দপ্তর সম্পাদক তাজমুল হক জায়িমসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, কুবি উপাচার্য ব্যক্তিগত আক্রশ থেকেই ইকবাল:
আরও পড়ুন
সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশী নিহত

সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশী নিহত

ফরিদপুর জেলা প্রতিনিধি- সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের একটি পরিবারের দুই সন্তানসহ বাবা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও আরেক সন্তান। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোবারক হোসেন (৪৮), তার ছেলে তানজিল আব্দুল্লাহ (১৭) ও মেয়ে মাহিয়া মাহি (১৪)। আহতরা হলেন মোবারক হোসেনের স্ত্রী শিখা আক্তার (৪০) ও বড় মেয়ে মিথিলা ফারজানা মীম (১৯)। এ ঘটনায় নিহত মোবারক হোসেনের বাড়ি ফরিদপুর শহরের দক্ষিণ চরকমলাপুরের বাড়িতে শোকের মাতম চলছে। তার বৃদ্ধা মা অসুস্থ আলেয়া বেগম এ খবর জানার পর থেকেই বাকরুদ্ধ। জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ আগস্ট) মোবারক হোসেন:
আরও পড়ুন
ইবিতে ‘আল কুরআনের মর্যাদা ও সম্মান রক্ষায় মুসলমানদের করণীয়’ শীর্ষক সেমিনার

ইবিতে ‘আল কুরআনের মর্যাদা ও সম্মান রক্ষায় মুসলমানদের করণীয়’ শীর্ষক সেমিনার

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আল কুরআনের মর্যাদা ও সম্মান রক্ষায় মুসলমানদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘গ্রীণ ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয়’ শাখার আয়োজনে রোববার (০৬ আগস্ট) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪০১ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সেমিনারে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচক হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান ও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা। এসময় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম এবং আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ ফোরামের অন্য সদস্যরা:
আরও পড়ুন
রামগঞ্জে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রামগঞ্জে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে গাঁজার গাছ সহ জাকির হোসেন নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হকের তত্বাবধানে রবিবার, (৬ আগস্ট) থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ কাওসারুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই হোসেন সহ গোপন সংবাদের ভিত্তিতে জাকির হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী জাকির হোসেন উপজেলার করপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আনন্দিপুর গ্রামের হানিফ মেম্বারের নতুন বাড়ির মৃত মোঃ সোলায়মান এর ছেলে। এছাড়াও এসআই মো: অলি উল্লাহ সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ হৃদয় (১৯), ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। উক্ত আসামী পৌর পৌরসভা:
আরও পড়ুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ

রবীন্দ্রনাথ ঠাকুর অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে ‘গুরুদেব’, ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ অভিধায় ভূষিত করা হয়।কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদাসুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। ১৮৭৫ সালে মাত্র চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্ম্যাল স্কুল, বেঙ্গল অ্যাকাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেন। কিন্তু বিদ্যালয়-শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়। ১৮৭৮ সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে:
আরও পড়ুন
বানিয়াচং বক্সিং একাডেমির কার্যক্রম পরিদর্শন 

বানিয়াচং বক্সিং একাডেমির কার্যক্রম পরিদর্শন 

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: বানিয়াচং বক্সিং একাডেমির কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ মোতালেব হোসেন। বানিয়াচং বক্সিং একাডেমির কার্যক্রম পরিদর্শন করে মোতালেব হোসেন বলেন, যেখানে সিলেট বিভাগীয় পর্যায়ে বক্সিং একাডেমি বা বক্সিং ক্লাব নেই সেখানে বানিয়াচং উপজেলায় বক্সিং একাডেমির কার্যক্রম দেখে আমি সন্তুষ্ট। আমাদের জানামতে বাংলাদেশের কোন উপজেলায় বক্সিং একাডেমির কার্যক্রম নেই। আমরা বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন বানিয়াচং বক্সিং একাডেমির দায়িত্ব নিতে চাই। আপনাদের সকলের সফলতা ও সাফল্যকে ধরে রাখা ও এই সফল কার্যক্রম চলমান রাখার জন্য আপনাদের পাশে আছি এবং থাকবো। শুক্রবার (৪ আগস্ট) বিকাল ৪ টায় বানিয়াচং বক্সিং একাডেমির অস্থায়ী প্র‍্যাকট্রিস স্পট মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের মাঠে:
আরও পড়ুন
শেখ কামালের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

শেখ কামালের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আজ শনিবার (০৫ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এর আগে সকালে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে স্থাপন করা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে যুবলীগ,:
আরও পড়ুন
শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী শনিবার

শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী শনিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আগামীকাল শনিবার। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপদগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি। দিনটি পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আগামীকাল সকাল ৮টায় ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ৯টায় বনানী কররস্থানে চিরনিদ্রায় শায়িত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে অনুষ্ঠিত হবে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.