নতুন আইনের খসড়ায় বিতর্কিত ৪৩ ধারা
ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হলেও এর কিছু ধারার প্রয়োগ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে বিতর্কিত ৪৩ ধারা। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাটি সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় প্রতিস্থাপিত হয়েছে। ফলে এটি ডিজিটাল আইনে যেভাবে প্রয়োগ হয়েছে, নতুন আইনেও একইভাবে প্রয়োগ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার মন্ত্রিসভায় সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন করা হয়। এদিকে মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যে পরিবর্তন আনা হয়েছে বলে শুনেছি, তা সত্য হলে আমি খুশি। জাতিসংঘের কর্মকর্তা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন:
