জাতীয়

নওরীনে রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ইবি ডিবেটিং সোসাইটির মানববন্ধন

নওরীনে রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ইবি ডিবেটিং সোসাইটির মানববন্ধন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির সভাপতি এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইবি ডিবেটিং সোসাইটি। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল চত্বরে এ মানববন্ধন করেন সংগঠনটির সদস্যরা। এসময় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় শাপলা ফোরামের সভাপতি ও ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মামুনুর রহমান, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, ডিবেটিং সোসাইটির সাবেক সহকারী মডারেটর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন জাহিদ এবং ডিবেটিং সোসাইটি সহকারী মডারেটর আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের:
আরও পড়ুন
শোকের মাসে ইবি ছাত্রলীগের মারামারি, সাময়িক বহিষ্কার ৮ ছাত্রলীগ কর্মী

শোকের মাসে ইবি ছাত্রলীগের মারামারি, সাময়িক বহিষ্কার ৮ ছাত্রলীগ কর্মী

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক আলোচনা সভা শেষে শাখা ছাত্রলীগ কর্মীদের মাঝে মারামারির ঘটনা ঘটে। রোববার (২০ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। এতে অভিযুক্ত ৮ ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২২ আগস্ট) শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন- শহীদ জিয়াউর রহমান হলের ছাত্রলীগ কর্মী ও আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম রেজা, একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পারভেজ হোসেন বানাত, ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইউপি সদস্য হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে ইউপি সদস্য হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম মিরন হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ১১ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় সিএনজি মিলন ও রুবেল নামে দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক। তারা আদালতে উপস্থিত হননি।:
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার পথে প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার পথে প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান সভাপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮৩) ফ্লাইটে জোহানেসবার্গের উদ্দেশে রওনা হন তিনি। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ও আর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থল হোটেল রেডিসন ব্লু স্যান্ডটনে যাবেন। দক্ষিণ আফ্রিকা ব্রিকসের এ শীর্ষ সম্মেলনটির আয়োজন করছে। ব্রিকসের সদস্য দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট:
আরও পড়ুন
কবিরহাটের বাটইয়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ

কবিরহাটের বাটইয়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ

মোঃ বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটের ৭ নং বাটইয়া ইউনিয়নের কাচারী হাট বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সেপ্টেম্বর অক্টোবর ২ মাসের প্রতিজন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ৬০ কেজি করে ৩৫৩ জনকে ডিলার মোঃ আনোয়ার হোসেন এর মাধ্যমে বিতরণ করা হয়। অপরদিকে ভূঁইয়ার হাটের আলাউদ্দিন ডিলার এর নেতৃত্বে ৩১৬ জন অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে এ সব চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন (শাহীন) ।
আরও পড়ুন
ইবিতে ছাত্রী নির্যাতন, স্থায়ী বহিষ্কার ছাত্রলীগ নেত্রীসহ পাঁচ শিক্ষার্থী

ইবিতে ছাত্রী নির্যাতন, স্থায়ী বহিষ্কার ছাত্রলীগ নেত্রীসহ পাঁচ শিক্ষার্থী

ইবি সংবাদদাতা: দেশব্যাপী আলোচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে এক নবীন শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বহিস্কৃত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ চার সহযোগীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২১ আগস্ট) উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভার সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, আজকে ২৬০তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা মোতাবেক পর্যালোচনা করে সিন্ডিকেটে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা অন্যরা হলেন- ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের:
আরও পড়ুন
ফরিদপুরের সদরপুরে জেলা কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে জেলা কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুরে জেলা কোর কমিটি সাথে উপজেলার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে (২১ আগস্ট) উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান, এন এস আই এর যুগ্ন পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হক, র‌্যাব-১০ এর কম্পানী অধিনায়ক কে এম শাইখ আকতার, সদরপুর উপজেলা চেয়াম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। বক্তারা সদরপুর:
আরও পড়ুন
দুর্নীতি মামলা: রিজেন্ট গ্রুপের সাহেদের ৩ বছরের কারাদণ্ড

দুর্নীতি মামলা: রিজেন্ট গ্রুপের সাহেদের ৩ বছরের কারাদণ্ড

১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাহেদ করিমের উপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় আজ সোমবার এ দণ্ডাদেশ দেন।একই সঙ্গে বেআইনিভাবে অর্জিত ১ কোটি ৬৯ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক। এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করে এবং আদালত মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ১২ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। গত বছরের ১৭ এপ্রিল সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
আরও পড়ুন
বছরের শেষ চন্দ্রগ্রহণ ২৯ অক্টোবর

বছরের শেষ চন্দ্রগ্রহণ ২৯ অক্টোবর

২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ হবে ২৯ অক্টোবর। এটি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এর আগে ৫ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হয়। ২০২৩ সালের চন্দ্রগ্রহণ কবে? বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটবে ২৯ অক্টোবর, রবিবার। গ্রহণ শুরু হবে রাত ১টা ৩৬ মিনিটে। শেষ হবে রাত ২টা ৫২ মিনিটে। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা।  সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মতো ঘটনাগুলো জ্যোতির্বিদ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে।   সূর্যগ্রহণ নিয়ে আদিকাল থেকে মানুষের আগ্রহ। গ্রহণ নিয়ে রয়েছে অজস্র কুসংস্কার। বিজ্ঞানের আলো ছড়িয়ে পড়ার আগে মানুষ সূর্যগ্রহণকে অশুভ শক্তির উত্থান বলে মনে করত। কিন্তু বিজ্ঞান মানুষকে শিখিয়েছে সূর্যগ্রহণ বৈজ্ঞানিক ঘটনা। যদিও সূর্যগ্রহণ কেন হয় তা এখনো:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.