EB Debating Society's human chain to demand a fair investigation and trial of mysterious deaths in Naureen
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির সভাপতি এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইবি ডিবেটিং সোসাইটি। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল চত্বরে এ মানববন্ধন করেন সংগঠনটির সদস্যরা। এসময় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় শাপলা ফোরামের সভাপতি ও ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মামুনুর রহমান, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, ডিবেটিং সোসাইটির সাবেক সহকারী মডারেটর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন জাহিদ এবং ডিবেটিং সোসাইটি সহকারী মডারেটর আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের…
