জাতীয়

নোয়াখালীতে অটোরিকশায় মিলল নবজাতকের লাশ

নোয়াখালীতে অটোরিকশায় মিলল নবজাতকের লাশ

নোয়াখালী শহরে সিএনজিচালিত একটি অটোরিকশার পেছনে থাকা কার্টন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে সুধারাম থানার সামনে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের সিএনজিচালিত অটোরিকশার চালক মো. রাসেল সকালে তাঁর অটোরিকশা নিয়ে বের হন। সকাল আটটার দিকে তিনি শহরের পুরোনো বাসস্ট্যান্ড–সংলগ্ন ফিলিং স্টেশনের সামনে থেকে সোনাপুরের তিনজন যাত্রী ওঠান। তাঁদের মধ্যে একজন পুরুষ যাত্রীর হাতে একটি কার্টন ছিল। সোনাপুরে তিনজন যাত্রীই নেমে যান। এরপর তিনি একাধিকবার যাত্রী নিয়ে শহরে যাতায়াত করেন। পরে:
আরও পড়ুন
হাসিনা-মোদি বৈঠকে তিস্তা প্রসঙ্গ তুলবে ঢাকা

হাসিনা-মোদি বৈঠকে তিস্তা প্রসঙ্গ তুলবে ঢাকা

দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে তিস্তা পানি বন্টন চুক্তির দ্রুত সুরাহার বিষয়টি উত্থাপন করবে ঢাকা। রবিবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘে পানি নিয়ে বাংলাদেশের অঙ্গীকার বিষয়ক এক আলোচনা সভা শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একথা বলেন। তিনি বলেন, ‘তিস্তা পানি চুক্তি অবশ্যই প্রধানমন্ত্রী উত্থাপন করবেন। এছাড়া অন্যান্য বিষয়ও রয়েছে। আমাদের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। গঙ্গা পানি চুক্তির মেয়াদও সামনে শেষ হবে। সুতরাং সব বিষয়ে আলাদা করে যৌথ নদী কমিশন আলোচনা করছে। তবে সর্বোচ্চ রাজনৈতিক স্তরে তিস্তা নিয়ে আমরা আলোচনা করে এসেছি বা রেখেছি।’ পানির ব্যবহার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের আয়োজনে “বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩ অনুষ্ঠিত”

বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের আয়োজনে “বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩ অনুষ্ঠিত”

রাব্বি,বশেমুরবিপ্রবি­ প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে "বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩"। গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এ মেলায় অংশগ্রহণ করেন। বিজ্ঞান মেলাটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই তিনটি সেগমেন্টে অনুষ্ঠিত হয়। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা ছিল প্রজেক্ট শো, ড্রয়িং, অলিম্পিয়াড এবং বিজ্ঞানভিত্তিক গল্প লেখা। কলেজ সেগমেন্টে ছিল প্রজেক্ট শো, অলিম্পিয়াড এবং রুবিকস কিউব। বিশ্ববিদ্যালয় সেগমেন্টটি শিক্ষার্থীরা রাঙিয়েছেন পোস্টার প্রেজেন্টেশন, রিসার্স প্রেজেন্টেশন, কেস স্টাডি এবং প্রবলেম সলভিং প্রতিযোগিতার মাধ্যমে। রুবিক্স কিউব সেগমেন্টটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়। স্বর্ণকলি উচ্চা বিদ্যালয়ের দশম শ্রেণির:
আরও পড়ুন
রাজশাহীতে অটোরিকশাসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে অটোরিকশাসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক : রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি চোরাই অটোরি উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপির পবা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কামরুল ইসলাম (৬০) ও আনোয়ার আলী (৪৫)। কামরুল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বাজে কাজলার মৃত নুর উদ্দিনের ছেলে ও আনোয়ার আলী পবা থানার বাগধানী গ্রামের কফিল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে আরএমপির উপ-পুলিশ কমিশনার (শাহ্‌মখদুম) নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে পবা থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ, এসআই শামীম হোসেন ও তার টিম পবা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন:
আরও পড়ুন
অন্ধ কল্যান আই হসপিটালকে একটিভ ফাউন্ডেশনের  ১০ লক্ষ টাকা অনুদান

অন্ধ কল্যান আই হসপিটালকে একটিভ ফাউন্ডেশনের  ১০ লক্ষ টাকা অনুদান

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ি অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল কে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালের আয়োজনে হলরুমে আনুষ্ঠানিক ভাবে একটিভ ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির ১০ লাখ টাকার এ চেক হস্তান্তর করেন। সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফরিদা খানম সাকি, সাবেক সংসদ সদস্য বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, নোয়াখালী জেলা পরিষদের:
আরও পড়ুন
তিনজনকে হাতকড়া পরিয়ে আটক, ‘অন্যায় করিনি, বিচারিক ক্ষমতাবলেই করেছি’: ইউএনও

তিনজনকে হাতকড়া পরিয়ে আটক, ‘অন্যায় করিনি, বিচারিক ক্ষমতাবলেই করেছি’: ইউএনও

বগুড়ায় দুই বৃদ্ধসহ তিনজনকে হাতকড়া পরিয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফিরোজা পারভীন। হাইকোর্টের আদেশ লঙ্ঘন করে সমালোচনার মুখে আজ শনিবার সংবাদ সম্মেলন করে ইউএনও ফিরোজা পারভীন দাবি করেন, ‘বৃদ্ধ কৃষক এবং তাঁর ছেলেসহ তিনজনকে হাতকড়া পরিয়ে কোনো অন্যায় করা হয়নি। যা করেছি, ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতাবলেই করেছি। সরকারি কাজে বাধা প্রদান এবং আইনশৃঙ্খলার অবনতির শঙ্কায় তিনজনকে আটক করে হাতকড়া পরিয়ে আটকে রাখা হয়েছিল। পরে মানবিক কারণে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।’ বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও ফিরোজা:
আরও পড়ুন
নবীনদের বরণ করে নিল ইবির হিসাববিজ্ঞান বিভাগ

নবীনদের বরণ করে নিল ইবির হিসাববিজ্ঞান বিভাগ

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। তারা বিভাগটির ৩৭তম ব্যাচের শিক্ষার্থী। শনিবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় ২১৩নং কক্ষে এ আয়োজন করা হয়। এসময় বিভাগটির শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক আলোচনা করেন। একইসাথে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে প্রত্যেক নবীন শিক্ষার্থী তাদের পরিচয় প্রদান করেন। অনুষ্ঠানে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, শিক্ষক:
আরও পড়ুন
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

সদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুরে বিল্ডিং নির্মানে কর্মরত এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। নিহত ওই শ্রমিকের নাম মোঃ আনিছ শেখ(৩০)। সে গেরদা ইউনিয়নের পোসবা মুন্সি বাজার গ্রামের আলা শেখের পুত্র। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় মোলামের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৪র্থতলা বিশিষ্ট সম্প্রসারিত ভবনের কাজ চলছে। ওই ভবনে সকালে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে চিৎকার দেয়। ওই সময় হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত শ্রমিক ফরিদপুর কোতয়ালী থানাধীন গেরদা ইউনিয়নের পোসবা মুন্সি বাজার গ্রামের আলা শেখের ছেলে । এ ঘটনায় সদরপুর থানার অফিসার ইনচার্জ:
আরও পড়ুন
ব্যানার-ফেস্টুন ছেঁড়ার ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ২

ব্যানার-ফেস্টুন ছেঁড়ার ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ২

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে যুবলীগের সম্মেলনের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে মহানগরীর বিভিন্ন সড়কের মধ্যভাগের রেলিং এবং লাইট পোস্টে সাটানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় যুবলীগ কর্মী আব্দুল কারিম বোয়ালিয়া মডেল থানায় বিএনপির অজ্ঞাতনামা নেতাকর্মীদের আসামি করে এজাহার দায়ের করেছেন। এদিকে, এ ঘটনায় শনিবার দুপুরে পুলিশ ২ জনকে মহানগরীর মালোপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য পিয়ারুল হায়দার আবু (৪২) ও মহানগরীর ১২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন (৪২)। মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আব্দুল কারিম এজাহারে উল্লেখ করেন,:
আরও পড়ুন
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগ

ইবি সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। শনিবার (০২ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিভাগটি। অনুষ্ঠানে বিভাগীয় ছাত্র উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব। এসময় বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মালেক, অধ্যাপক ড. এ. কে. এম শামছুল হক ছিদ্দিকী, অধ্যাপক ড. মোস্তাক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.