জাতীয়

৫ কোটি টাকার চুক্তিতে এমপি আনার খুন

৫ কোটি টাকার চুক্তিতে এমপি আনার খুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দিনভর নানান গুঞ্জনের পরে জানা গেলো, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীন। তিনি ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। শাহীনের ভাই ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মেয়র। এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থি নেতা আমানউল্লাহ আমানকে। আনারকে হত্যার জন্য পাঁচ কোটি টাকা দিতে চেয়েছিলেন আক্তারুজ্জামান শাহীন। হত্যাকাণ্ডের আগে আমানকে কিছু টাকা দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর বাকি টাকা দেওয়ার কথা ছিল। তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। জানা যায়, কলকাতায় বসে হত্যার চূড়ান্ত:
আরও পড়ুন
রাজনৈতিক উচ্চাভিলাষ ছিল না নিরহঙ্কারী শাহাদাত কাদেরের

রাজনৈতিক উচ্চাভিলাষ ছিল না নিরহঙ্কারী শাহাদাত কাদেরের

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ আপন বড় ভাই ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি ছিলেন, আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ছিলেন, ১৯৯৬ সালে যুব ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী হয়েছেন। হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্রেসিডিয়াম মেম্বার। এরপর একটানা দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী। কিন্তু শাহাদাত কাদেরের কাছে এ নিয়ে কোনো গর্ব ছিল না। কোনো অহংকার ছিল না। সকল সুযোগ থাকা সত্ত্বেও তিনি কখনো রাজনৈতিক উচ্চাভিলাষ পোষণ করেননি। হতে চান নি দলের কাণ্ডারি। লালায়িত ছিলেন না দলের কোনো পদ পদবি নিয়ে। ভাইয়ের পরিচয়ে এলাকায় কখনো কারো সঙ্গে ক্ষমতার দাপট বা প্রভাব খাটাননি। নীরবে মানুষের উপকার করে গেছেন। পাশে ছিলেন নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের।:
আরও পড়ুন
নিখোঁজ এমপি আনারের মরদেহ কলকাতা থেকে উদ্ধার

নিখোঁজ এমপি আনারের মরদেহ কলকাতা থেকে উদ্ধার

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে চিকিৎসা করাতে ভারতে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সংসদ সদস্যের। রোববার (১৯ মে) পরিবারের পক্ষ থেকে তিনদিন ধরে এমপির সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে জানানো হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ বলেন, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে:
আরও পড়ুন
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলার ভোট মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় তা শেষ হয়। ভোটগ্রহণ চলাকালে জালভোট, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা ধরনের অনিয়ম হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোট শেষ হওয়ার পর কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একজনকে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিন ১৫৬ উপজেলার মধ্যে ২৪ উপজেলায় ভোট হয়েছে ইভিএমে। বাকিগুলোতে ব্যালট বাক্সে ভোটগ্রহণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৭টি উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ২টি উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা:
আরও পড়ুন
রাজশাহীতে মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় ২ পুলিশকে মারধর

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় ২ পুলিশকে মারধর

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় দুই পুলিশ সদস্যকে মারধর করেছেন এক যুবক। ঘটনার পরপরই অন্য পুলিশ সদস্যরা অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়েছে। রোববার (১৯ মে) দুপুরে নগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো: সোহান (২৩)। তার বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর এলাকায়। সোহান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আর আহত দুই পুলিশ কনস্টেবল হলেন শামীম হোসেন ও শহিদুল ইসলাম। ঘটনার পর তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত উপ-পরিদর্শক (এসআই) ইকরামুল হক গণমাধ্যমকে জানান, পুলিশের একটি টিম নিয়ে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন। কনস্টেবল শামীম সে সময় সোহানের মোটরসাইকেল থামানোর:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা করবে ছাত্রলীগ

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা করবে ছাত্রলীগ

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘তুমি দেশের, তুমি দশের’ শোভাযাত্রা ও সমাবেশ করবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার (১৪ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।   বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে ‘তুমি দেশের, তুমি দশের’ শীর্ষক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া কর্মসূচি অংশ হিসেবে পর দিন শুক্রবার (১৭ মে) ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস, তেজগাঁও বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ।   সেই সঙ্গে:
আরও পড়ুন
২৩ নাবিক নিয়ে দেশে ফিরল এমভি আবদুল্লাহ

২৩ নাবিক নিয়ে দেশে ফিরল এমভি আবদুল্লাহ

জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ প্রায় এক মাস পর দেশে পৌঁছেছে। ২৩ জন নাবিক নিয়ে সোমবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুবদিয়ার বহির্নোঙরে ভিড়েছে জাহাজটি। জাহাজে থাকা ২৩ নাবিক সুস্থ রয়েছেন বলে জানা গেছে।   দুই মাস আগে সোমালিয়া উপকূলে দস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটি জিম্মির পর মুক্তিপণ দিয়ে মুক্ত করা হয়। তারপর পণ্য খালাস ও নতুন পণ্য নিয়ে জাহাজটি রওনা হয় বাংলাদেশের পথে। দীর্ঘ দুই মাস পর অবশেষে জাহাজটির নাবিক ও তাদের স্বজনদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। জানা গেছে, মঙ্গলবার (১৪ মে) দুপুরের পর নাবিকরা কুতুবদিয়া থেকে চট্টগ্রাম ফিরবেন। এরইমধ্যে এমভি আবদুল্লাহর:
আরও পড়ুন
রাত পোহালেই ঘরে ফিরবেন নাবিকরা, বরণ করে নেবে পরিবার

রাত পোহালেই ঘরে ফিরবেন নাবিকরা, বরণ করে নেবে পরিবার

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিকে নিয়ে সোমবার রাতে কুতুবদিয়া চ্যানেলে নোঙর করবে। রাত পোহালে মঙ্গলবার বিকেলে সদরঘাট জেটিতে অপেক্ষা করবেন নাবিকদের পরিবার। সেখানেই তাদের বরণ করে নেবেন পরিবারের সদস্যরা। নাবিকদের স্বজনদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। ৬৪ দিন পর জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা ঘরে ফিরছেন। দীর্ঘ অপেক্ষার অবসানে নাবিকরা তীরে এলে সেখানেই তাদের বরণ করতে চান স্বজনরা। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, রোববার সকালে জাহাজটি বঙ্গোপসাগরে দেশের জলসীমায় প্রবেশ করেছে। কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম  বলেন, ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে গত ২৯:
আরও পড়ুন
আজ বিশ্ব মা দিবস

আজ বিশ্ব মা দিবস

মা— পৃথিবীর মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা- প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল। আজ পৃথিবীর সেই সকল মমতাময়ীর সম্মানে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় দিনটি। আসলে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। তবুও দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, নিজের সব স্বাদ-আহ্লাদ সন্তানের নামে:
আরও পড়ুন
৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৬ জন প্রার্থী। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশিত হয়। সরকারি কর্ম কমিশন-পিএসসির ওয়েবসাইট-এ ফলাফল দেখা যাবে। এর আগে, গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়। সূত্র জানিয়েছে, ৪৬তম বিসিএস প্রিলিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫ শতাংশ। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.