জাতীয়

অফিস-ব্যাংক খুলছে আজ, চলবে নতুন সময়সূচিতে

অফিস-ব্যাংক খুলছে আজ, চলবে নতুন সময়সূচিতে

পবিত্র ঈদুল আজহার টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ বুধবার (১৯ জুন) থেকে খুলছে সরকারি অফিস-আদালত। এছাড়াও খুলবে ব্যাংক-বীমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। একই সঙ্গে আজ থেকে বদলে যাচ্ছে সরকারি অফিস ও ব্যাংকের সময়সূচি। নতুন সময়সূচি অনুযায়ী সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে, গত ৩ জুন মন্ত্রিসভা বৈঠকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করা হয়। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস থেকেই নতুন অফিস সূচি কার্যকর:
আরও পড়ুন
কোরআন-হাদিসের আলোকে কোরবানির মাংস বণ্টনের সুনির্দিষ্ট নিয়ম

কোরআন-হাদিসের আলোকে কোরবানির মাংস বণ্টনের সুনির্দিষ্ট নিয়ম

ইসলাম ধর্মের ইতিহাস যতটা প্রাচীন, কোরবানির ইতিহাস ততটাই প্রাচীন। মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ও দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আযহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ তা’আলার আনুগত্য লাভের ও সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম কোরবানি। এ পন্থায় ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে মানুষের সর্বাধিক প্রিয়বস্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করতে হয়। পশু কোরবানির ফলে অন্তর হবে পরিশুদ্ধ। আর এটাই হলো কোরবানির মূল প্রেরণা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী (সা.) কোরবানির পশুর মাংস ভাগ করার নিয়ম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আবদুল্লাহ ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) কোরবানির মাংস একভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, একভাগ গরীব প্রতিবেশীদের দিতেন এবং:
আরও পড়ুন
ঈদের দিন যেসব জেলায় ভারী বৃষ্টি হতে পারে

ঈদের দিন যেসব জেলায় ভারী বৃষ্টি হতে পারে

ঋতুচক্রের পালাবদলে আবারও ফিরেছে আষাঢ় মাস। আষাঢ়ের প্রথম দিন আজ। আগামী সোমবার ১৭ জুন সারা দেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ওইদিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (১৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ জুন সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।:
আরও পড়ুন
আজ পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

আজ পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

আজ (শনিবার, ১৫ জুন) পবিত্র হজ। আজ আরাফাতের ময়দান মুখর হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করবেন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আগত লাখ লাখ মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার (১৪ জুন) মিনায় অবস্থান করেছেন হজযাত্রীরা। সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তাঁরা মক্কা থেকে মিনায় যান। মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেন। আজ ফজরের নামাজ আদায় করেই তাঁরা যাবেন আরাফাতের ময়দানে। লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক,:
আরও পড়ুন
মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যাবে?

মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যাবে?

প্রশ্ন: মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ইসালে সওয়াবের জন্য কুরবানি দেওয়া যাবে? উত্তর: মৃতের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কুরবানি হিসেবে গণ্য হবে। কুরবানির স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয়-স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তি কুরবানীর ওসিয়ত করে গিয়ে থাকে তবে এর গোশত নিজেরা খেতে পারবে না। গরীব-মিসকীনদের মাঝে সদকা করে দিতে হবে। তথ্যসূত্র: মুসনাদে আহমাদ ১/১০৭, হাদিস ৮৪৫; ইলাউস সুনান ১৭/২৬৮; রদ্দুল মুহতার ৬/৩২৬; কাযীখান ৩/৩৫২
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর ভারত সফর ২১-২২ জুন

প্রধানমন্ত্রীর ভারত সফর ২১-২২ জুন

দ্বিপক্ষীয় সফরে চলতি মাসেই ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১ ও ২২ জুন এই সফরকালে তিস্তাসহ দুই দেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর পানি ভাগাভাগিসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান আজ শুক্রবার সমকালকে প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আগামী ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় সফরটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি অনুযায়ী ২১ জুন ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছাবেন তিনি। পরদিন ২২ জুন টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন। সেদিনই দেশে ফেরার কথা রয়েছে তার। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, ভারতের লোকসভা:
আরও পড়ুন
ঈদুল আজহায় ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ঈদুল আজহায় ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চলতি বছরের ঈদুল আজহার (কোরবানির ঈদ) আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার (১৩ জুন)। এবার টানা পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। শুক্রবার (১৪) থেকে শুরু হচ্ছে টানা ৫ দিনের ছুটি। ছুটি কাটিয়ে বুধবার (১৯ জুন) ঈদের পর অফিস করবেন তারা। এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি আর ৩ দিন ঈদের ছুটি। দেশে কোরবানির ঈদ ১৭ জুন (সোমবার) উদযাপিত হবে। এ হিসাব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন:
আরও পড়ুন
হজের আনুষ্ঠানিকতা শুরু শুক্রবার

হজের আনুষ্ঠানিকতা শুরু শুক্রবার

সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। এ বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করবেন। আর বাংলাদেশ থেকে হজ পালন করবেন ৮৫ হাজার ২৫৭ জন। শুক্রবার (১৪ জুন) মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। মিনায় অবস্থান করা সুন্নত। তাই হাজিরা সেখানে অবস্থান করবেন। এরপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুণ্ডন, সাফা-মারওয়া সায়ী, তাওয়াফ, দমে শোকর আদায়ের মাধ্যমে আগামী মঙ্গলবার (১৮ জুন) শেষ হবে পাঁচদিনের হজের কার্যক্রম। হজের মূল আনুষ্ঠানিকতা শুক্রবার থেকে শুরু হলেও অনেক হজযাত্রীকে বৃহস্পতিবার রাতেই তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করবেন মুয়াল্লিমরা। এশার নামাজের পর:
আরও পড়ুন
২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

জাতীয় সংসদে চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৭ হাজার ৮১৭ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। সোমবার (১০ই জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২৪’ সংসদে তোলেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। আগামী ৩০শে জুন শেষ হতে যাওয়া অর্থবছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব দেওয়ার জন্য এই সম্পূরক বিল আনা হয়। চলতি অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ২২টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে ৩৭ হাজার ৮১৭ কোটি টাকা। ৪০টি মন্ত্রণালয় ও বিভাগের বাজেট:
আরও পড়ুন
তথ্য দয়া নয় অধিকার: প্রধান তথ্য কমিশনার

তথ্য দয়া নয় অধিকার: প্রধান তথ্য কমিশনার

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার আগারগাঁওয়ে তথ্য কমিশনের কার্যালয়ে এ কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন অপর দুই তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও মাসুদা ভাট্টি। কর্মশালায়  ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশ নেন। প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য যেন প্রকৃত বিশুদ্ধ তথ্য হয় সেজন্য আমরা আমাদের তৎপরতাকে উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চাই। যারা তথ্য পেতে বাধার সৃষ্টি করে তাদের বলব তথ্য প্রাপ্তি কোনো দয়া, করুণা বা সুযোগ নয়,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.