জাতীয়

কোটাবিরোধী আন্দোলন, সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি আজ

কোটাবিরোধী আন্দোলন, সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি আজ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে ২০১৮ সালে দেশজুড়ে ছাত্র আন্দোলন ভিন্ন মাত্রা পায়। সে সময় কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয় সরকার। তবে ২০২১ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত ৫ জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা। এরপর কোটা বাতিলে ফের একাট্টা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ১ জুলাই আন্দোলনে নামেন তারা। এরই ধারাবাহিকতায় আজ রোববার সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচির অংশ হিসেবে দেশের যোগাযোগের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ করার আহ্বান জানানো হয়েছে। ফলে এবারের কোটাবিরোধী আন্দোলনও বড় সংগ্রামে রূপ নিতে যাচ্ছে বলে অনেকের ধারণা। সরকারি চাকরিতে কোটা বাতিল করে:
আরও পড়ুন
মেডিকেল ভিসায় নতুন শর্তে ভারতে আটকা শতাধিক বাংলাদেশি

মেডিকেল ভিসায় নতুন শর্তে ভারতে আটকা শতাধিক বাংলাদেশি

 মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার ক্ষেত্রে ভারতীয় দূতাবাসের নতুন শর্তে শতাধিক বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন। দেশে ফিরতে ভারতীয় ইমিগ্রেশন ব্যুরো অফিসে আবেদন করলেও ধীরগতিতে দুই সপ্তাহ ধরে আটকে আছেন তারা। এছাড়া ৬ মাসের মাল্টিপল ট্যুরিস্ট ভিসায় মাসে দুইবারের বেশি পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ভ্রমণ করা যায় না। আবার অনেক সময় দেখা যায় বিজনেস ভিসায় বারবার গেলেও নানান জবাব দিতে হয়। অথচ ভারতীয় পাসপোর্ট যাত্রীরা এ ধরনের কোনো শর্ত ছাড়াই অনায়াসে ব্যবসা, চাকরি বা স্বজনদের সঙ্গে সময় কাটাতে বাংলাদেশে আসেন। এক ভুক্তভোগীর ছেলে সাফায়েত জানান, তার বাবা মোহাম্মদ শাহ আলম জটিল রোগে আক্রান্ত। পরিবারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় জুন মাসে তার:
আরও পড়ুন
পিতৃত্বকালীন ছুটি চেয়ে ৬ মাস বয়সী শিশুর হাইকোর্টে রিট

পিতৃত্বকালীন ছুটি চেয়ে ৬ মাস বয়সী শিশুর হাইকোর্টে রিট

দেশের সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চেয়ে ছয় মাস বয়সী শিশু হাইকোর্টে রিট দায়ের করেছে। বুধবার (৩রা জুলাই) ৬ মাসের শিশু নুবাইদ বিন সাদী ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে কেবিনেট সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়, নবজাতকের যত্নে কেবল মায়ের ভূমিকা মুখ্য, এই ধারণার পরিবর্তন হয়েছে। বাবার ভূমিকাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঢাকার মতো ব্যস্ত শহরে পরিবারের অন্য সদস্যদের সাহায্য নেওয়ার সুযোগ সীমিত। এছাড়া, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্মের হার আমাদের দেশে অনেক বেশি। সিজারের পর:
আরও পড়ুন
ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে বিল পাস

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে বিল পাস

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে জাতীয় সংসদে আইনের সংশোধনী পাস হয়েছে। এতে ইউনিয়ন পরিষদের সচিব পদটির নাম হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। সোমবার (১ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০২৪ পাস হয়। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাসের জন্য সংসদে উপস্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। এ বিলে বলা হয়েছে, কোনো এলাকাকে ইউনিয়ন ঘোষণার পর বা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্যাবলি সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা ব্যক্তিকে:
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষা শুরু আজ

এইচএসসি পরীক্ষা শুরু আজ

সারাদেশে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ সকাল ১০টায়। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। আগামী ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে। এবার প্রায় সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী পরীক্ষায় বসবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১ হাজার। সময়সূচি অনুযায়ী ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। বিদেশে এবার:
আরও পড়ুন
নিত্যপণ্যের দামে আগুন, দিশেহারা ক্রেতারা

নিত্যপণ্যের দামে আগুন, দিশেহারা ক্রেতারা

নিত্যপণ্যের বাজারে আগুন নিভছেই না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম। একই অবস্থা সবজির বাজারে। এতে চাপে পড়েছে সাধারণ মানুষ। সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশির ভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। শুক্রবার (২৮ জুন) রাজধানীর কাওরান বাজার, রামপুরা, মালিবাগ ও মগবাজার এলাকার বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজার ঘুরে দেখা গেছে, বাজারে গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকায়। যা এক সপ্তাহ ব্যবধানে ৫-১০ টাকা বেড়েছে। খুচরা দোকানে বাছায় করা পেঁয়াজ এখন ১০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। এগুলো আকারে একটু বড়। সাধারণ মানের পেঁয়াজ ৯৫ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া আলুর দাম উঠেছে ৬৫ টাকা:
আরও পড়ুন
ছাদ ফুটো করে ৪ ফাঁসির আসামির পলায়ন, ৩ কারারক্ষী বরখাস্ত

ছাদ ফুটো করে ৪ ফাঁসির আসামির পলায়ন, ৩ কারারক্ষী বরখাস্ত

বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রধান কারারক্ষীসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। এ ছাড়া অপর দুই কারারক্ষীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (২৬ জুন) রাতে বরখাস্তের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দায়িত্ব অবহেলায় কারণে প্রধান কারারক্ষী দুলাল হোসেন, কারারক্ষী আবদুল মতিন ও আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া কারারক্ষী ফরিদুল ইসলাম ও হোসেনুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর আগে বুধবার দুপুরে এ ঘটনায় বগুড়া জেলা প্রশাসকের গঠিত ছয় সদস্যের এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক শেখ সুজাউর রহমান সুজার নেতৃত্বে তিন সদস্যের:
আরও পড়ুন
সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুললো আজ

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুললো আজ

গ্রীষ্মকালীন ছুটি কমানোর পর নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার (২৬ জুন) খুলে দেওয়া হয়েছে। আর প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ৩ জুলাই। শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ৩ জুলাই নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। ওই দিন থেকেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরুর কথা রয়েছে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কারণেই ছুটি কমানো হয়েছিল। এদিকে, আগামী ১৩ জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা থাকায় ওই দিনের মূল্যায়ন আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। ছুটি কমানোর পাশাপাশি শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে। তবে আগে থেকেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন তৈরি করায় জুলাই মাসের শনিবারগুলোতে মূল্যায়ন চলবে। ফলে এ মাসে মূল্যায়নের:
আরও পড়ুন
দেশে ফিরেছেন ১১ হাজার ৬৪০ হাজি, মৃত্যু ৪৪

দেশে ফিরেছেন ১১ হাজার ৬৪০ হাজি, মৃত্যু ৪৪

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ১১ হাজার ৬৪০ হাজি দেশে ফিরেছেন। রোববার (২৩ মে) দিনগত রাতে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সৌদি থেকে ৩০টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮টি, সৌদি এয়ারলাইনসের ১০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১২টি ফ্লাইট পরিচালনা করে। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। হজে গিয়ে এখন:
আরও পড়ুন
শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল থাকবে

শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল থাকবে

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী ২রা জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬শে জুন থেকে স্কুল-কলেজ ও মাদরাসা খুলে দেওয়া হবে। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে। বৃহস্পতিবার (২০শে জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল খায়ের জানান, শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২রা জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেই ছুটি কমানোর সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬শে জুন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব স্কুল, কলেজ ও মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হবে। বছরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.