তথ্য দয়া নয় অধিকার: প্রধান তথ্য কমিশনার
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার আগারগাঁওয়ে তথ্য কমিশনের কার্যালয়ে এ কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন অপর দুই তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও মাসুদা ভাট্টি। কর্মশালায় ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশ নেন। প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য যেন প্রকৃত বিশুদ্ধ তথ্য হয় সেজন্য আমরা আমাদের তৎপরতাকে উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চাই। যারা তথ্য পেতে বাধার সৃষ্টি করে তাদের বলব তথ্য প্রাপ্তি কোনো দয়া, করুণা বা সুযোগ নয়,:
