প্রবল বেগে ধেয়ে আসছে ‘ডানা’, হতে পারে অতিভারি বর্ষণ
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’। এটি আরো অগ্রসর হয়ে ঘনীভূত হয়েছে বলে জানা গেছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং দ্বীপ ও চরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড় ‘ডানা’ পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়ার ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ডানা’ আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর:
