আবহাওয়া

দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

দেশের দুই বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায়ও বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস রয়েছে। এ সময় তাপমাত্রাও কমতে পারে। পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে:
আরও পড়ুন
আবহাওয়ার পূর্বাভাস: ছয় বিভাগে বাড়বে তাপমাত্রা

আবহাওয়ার পূর্বাভাস: ছয় বিভাগে বাড়বে তাপমাত্রা

রাজশাহী ও রংপুর বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যত্র তা এক থেকে দুই ডিগ্রি বাড়ার পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ:
আরও পড়ুন
শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সোমবার (২৭ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল ইসলাম জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সিরাজগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত এবং:
আরও পড়ুন
উত্তাল সাগর, নিম্নচাপ নিয়ে যা বলছে আবহাওয়া অফিস

উত্তাল সাগর, নিম্নচাপ নিয়ে যা বলছে আবহাওয়া অফিস

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২০ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (১৩.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৩.৫° পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া:
আরও পড়ুন
শীতের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

শীতের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং:
আরও পড়ুন
৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, তিন বিভাগে বৃষ্টির আভাস

৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, তিন বিভাগে বৃষ্টির আভাস

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ‘ফিনজালের’ প্রভাব শুরু হয়েছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ফিনজাল আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৫০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।:
আরও পড়ুন
ধেয়ে আসছে দুই শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত হানবে যেখানে

ধেয়ে আসছে দুই শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত হানবে যেখানে

সম্প্রতি একের পর এক প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। মাত্র এক মাসেই পাঁচটি ঝড় আঘাত হেনেছে, যার ফলে অনেক মানুষের প্রাণহানি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটিকে তছনছ করতে প্রস্তুত আরও দুটি ভয়ংকর ঘূর্ণিঝড়— সুপার টাইফুন উসাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যান-ই। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিপাইনে এক মাসের মধ্যে পঞ্চম ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে। এজন্য উত্তর-পূর্বাঞ্চলীয় শহরের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটিতে আঘাত হানতে যাওয়া এ ঘূর্ণিঝড়কে উসাগি নামে নামকরণ করা হয়েছে। এ ছাড়া এক সপ্তাহের ব্যবধানে আরও একটি ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। সরকারি তথ্যমতে,:
আরও পড়ুন
সাগরে লঘুচাপ, ৩ দিন যেমন থাকবে আবহাওয়া

সাগরে লঘুচাপ, ৩ দিন যেমন থাকবে আবহাওয়া

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এর প্রভাব এখনো বাংলাদেশে পড়েনি। ফলে আগামী তিনদিন দেশের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে শেষের দিকে দু-এক জায়গায় হালকার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আগামী সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে, প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য কমতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা দিন ও রাতের তাপমাত্রা:
আরও পড়ুন
‘শঙ্কা কেটে গেছে ঘূর্ণিঝড় দানার, নেই ক্ষতির সম্ভাবনা’

‘শঙ্কা কেটে গেছে ঘূর্ণিঝড় দানার, নেই ক্ষতির সম্ভাবনা’

ঘূর্ণিঝড় দানার সব শঙ্কা কেটে গেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। একইসঙ্গে দেশে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলেও জানান তিনি। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে আগারগাঁও অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক সংবাদ সন্মেলনে এসব কথা জানান তিনি। তিনি বলেন, ঘূর্ণিঝড় দানা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সম্পূর্ণ উপকূল এলাকায় অতিক্রম করছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়বে। তিনি বলেন, তবে চট্টগ্রাম, মোংলা ,পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে সাবধানে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূল ছাড়াও:
আরও পড়ুন
প্রবল শক্তি নিয়ে ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা

প্রবল শক্তি নিয়ে ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা

প্রবল শক্তি নিয়ে ভারতের ওড়িশা রাজ্যের স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টার পর ঘূর্ণিঝড়টি আঘাত হানতে শুরু করে। সেসময় ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। এই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। আর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। শুক্রবার সকালেও এই ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) শুক্রবার সকাল ৬ টার দিকে দেওয়া এক আপডেটে বলেছে, “পরবর্তী ১-২ ঘণ্টা ল্যান্ডফল প্রক্রিয়া অব্যাহত থাকবে।” আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, ‘দানা’র প্রভাবে কলকাতায় ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু ওড়িশায় ঘূর্ণিঝড়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.