আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গুরুত্ব হারিয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। সমুদ্রবন্দরগুলোতে চলমান ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এখনো বলবৎ রয়েছে। এরই মধ্যে সারা দেশে বৃষ্টির পাশাপাশি ঢাকাসহ ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এতে আরো বলা হয়, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে:
আরও পড়ুন
সাগরে আবার লঘুচাপের আশঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

সাগরে আবার লঘুচাপের আশঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে গত দেড় মাসে পাঁচটি লঘু ও নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে দেশের উপকূলসহ বিস্তীর্ণ অংশে বৃষ্টি বেড়েছে। সর্বশেষ নিম্নচাপটি বাংলাদেশের কক্সবাজার উপকূলে প্রবেশ করেছিল চার দিন হলো। এটি দুর্বল হতে না হতে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আগামী দুই দিন বিরতি দিয়ে দেশে আবার বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, কাল বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে পারে। এ সময়ে উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। তারপর:
আরও পড়ুন
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে দেশজুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অফিস। আর নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে ১ নম্বর সংকেত। শুক্রবার লঘুচাপের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলেছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গতকাল থেকেই বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু:
আরও পড়ুন
ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণের আভাস

ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণের আভাস

ঢাকাসহ দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এদিকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা,:
আরও পড়ুন
বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে আগামী তিন দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি:
আরও পড়ুন
বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

আগস্টের দেশের ইতিহাসে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার ভয়াবহতা কাটার আগেই ফের শঙ্কা দেখা যাচ্ছে আরেক দফা বন্যার। রোববার (০১ সেপ্টেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মো. ছাদেকুল ইসলাম জানিয়েছেন, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক-দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই-তিন দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারাদেশে তিন-পাঁচ দিন হালকা বজ্রঝড়ের শঙ্কা রয়েছে। সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে কতিপয় স্থানে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে দেশে বিচ্ছিন্নভাবে এক-দুটি মৃদু (৩৬-৩৮:
আরও পড়ুন
বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘আসনা’র যে প্রভাব পড়তে পারে

বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘আসনা’র যে প্রভাব পড়তে পারে

আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়বে। এরই মধ্যে এর প্রভাবে পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ২৪ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়টি ভারত ও পাকিস্তানে আঘাত হানলেও বাংলাদেশে আঘাতের কোনো আশঙ্কা নেই। এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩১ আগস্ট) ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি), পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) বরাত দিয়ে এ খবর জানা গেছে। এনডিটিভি জানিয়েছে, ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আসনা’। পাকিস্তান রেখেছে এই নামটি। গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধেও ‘আসনা’ আঘাত হানবে। আইএমডির:
আরও পড়ুন
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের পাঁচ অঞ্চলে দুপুর একটার মধ্যে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (১১ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর একটার মধ্যে খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন
২০৯ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বেরিল

২০৯ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বেরিল

প্রবল শক্তি সঞ্চয় করে স্থলভাগের দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন বেরিল। হারিকেন বেরিল ইতোমধ্যেই ক্যাটাগরি-৩ ঝড়ে পরিণত হয়েছে। এর আগে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হওয়া হারিকেন বেরিল ‘অত্যন্ত বিপজ্জনক’ ঝড়ে পরিণত হয়। শক্তিশালী এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘণ্টায় ১৭৯ থেকে ২০৯ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেয় হারিকেন বেরিল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (NHC) জানিয়েছে, রোববার ভোর রাত থেকে হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। NHC বলছে, ২০২৪ সালের চলতি মৌসুমের প্রথম হারিকেনটি রোববার সকালে বার্বাডোসের প্রায় ৬৭৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। আবহাওয়াবিদরা বলছেন, আটলান্টিকে জুন:
আরও পড়ুন
আঘাত হেনে উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘রিমাল’

আঘাত হেনে উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘রিমাল’

প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম শেষ করেছে। আর দুই ঘণ্টার মধ্যেই এটি প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব শেষ হতে আরও পাঁচ থেকে ছয় ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি গতকাল রোববার রাত ৮টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে। এরপর উপকূল থেকে শুরু করে সারা দেশে বৃষ্টি শুরু হয়। আজ সোমবার ভোর থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এটি এখন খুলনা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.