আন্তর্জাতিক

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির মোহাম্মদ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির মোহাম্মদ

একটি বিশেষায়িত হার্ট হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। চার দিন স্বাস্থ্য বিষয়ক পরীক্ষার পর তিনি এ ছাড়পত্র পান। একটি সূত্র এএফপিকে এ তথ্য দিয়েছে। ৯৮ বছর বয়সী সাবেক এ নেতা মালয়েশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি মোট ২৪ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ইস্যু পর্যবেক্ষণের জন্য মঙ্গলবার ডা. মাহাথিরকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। একটি সূত্র জানিয়েছে,  নাম প্রকাশ না করার শর্তে সাবেক এ প্রধানমন্ত্রীর একজন ঘনিষ্ঠ সহকারী এ তথ্য দিয়েছেন। আরও বিস্তারিত কোনো তথ্য না জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাঁ, মাহাথিরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মাহাথিরের ঘনিষ্ঠ আরেক:
আরও পড়ুন
পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার তারিখ ঘোষণা

পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার তারিখ ঘোষণা

সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সরকার। এরই অংশ হিসেবে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরির দিনক্ষণও স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী ৯ আগস্ট (বুধবার) ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। সংসদ সদস্যদের সম্মানে আয়োজিত নৈশ্যভোজে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনার পর এই সিদ্ধান্ত আসে। বৃহস্পতিবারের ওই বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সংসদ সদস্যদের মতামত চাওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে আলোচনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচনের আগে ক্ষমতার হস্তান্তরের বিষয়টিও ছিল। পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। যেখানে বৈঠকের কথা উল্লেখ করে বলা হয়েছে,:
আরও পড়ুন
কোনো বিশেষ দল নয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে যুক্তরাষ্ট্র: হাস

কোনো বিশেষ দল নয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে যুক্তরাষ্ট্র: হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দল নয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার পক্ষে। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানান তিনি। পিটার হাস বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্র। দেশটি সংঘাতমুক্ত নির্বাচন চায়। শান্তিপূর্ণ নির্বাচন করতে সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, মিডিয়ার ভূমিকা রয়েছে। কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে তা নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলোকে। তবে সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রত্যাশার কথা জানান পিটার হাস।  এরআগে বেলা ১১টার দিকে শুরু হয় আলোচনা। এসময় তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এর আগে সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে:
আরও পড়ুন
১৮ বছরের সংসার ভাঙল জাস্টিন ট্রুডোর

১৮ বছরের সংসার ভাঙল জাস্টিন ট্রুডোর

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে এরই মধ্যে তাঁরা একটি আইনি চুক্তিতে সই করেছেন। এর মধ্য দিয়ে বহুল প্রশংসিত এই জুটির ১৮ বছরের সংসারের ইতি ঘটছে বলে বুধবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডো দম্পতির পথ আলাদা হতে যাচ্ছে। এরই মধ্যে তাঁরা এ বিষয়ক একটি চুক্তিও করেছেন বলে নিশ্চিত করেছে জাস্টিন ট্রুডোর কার্যালয়। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ট্রুডো দম্পতি নিজেদের দাম্পত্যজীবনের ইতি ঘটিয়ে আলাদা থাকার এই সিদ্ধান্ত সব ধরনের নৈতিক ও আইনি পথ মেনেই নিয়েছেন। সামনে বিচ্ছেদের ক্ষেত্রেও সব পদক্ষেপ আইন ও নৈতিকতা মেনেই:
আরও পড়ুন
হারের পর নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প

হারের পর নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হার মেনে নিতে পারেননি তিনি। তাই ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন এই সাবেক প্রেসিডেন্ট। এই অভিযোগে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। গত চার মাসে সব মিলিয়ে তৃতীয়বারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। তদন্তে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়োগকৃত বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ। তিনি গতকাল মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রাজধানীতে ২০২১ সালের ৬ জানুয়ারির হামলাটি আমেরিকার গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত ছিল। তিনি জানান, ৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প ছাড়াও ৬ জন অজ্ঞাত ষড়যন্ত্রকারীকে অভিযুক্ত করা হয়েছে। যার মধ্যে চারজন হলেন আইনজীবী,:
আরও পড়ুন
সামরিক নেতাদের পেনশন বাড়াল মিয়ানমার

সামরিক নেতাদের পেনশন বাড়াল মিয়ানমার

মাত্র কিছু দিন আগেই অপুষ্টির বিষয়ে মিয়ানমারকে ভয়াবহ সতর্কতা জারি করেছে  বিশ্বব্যাংক। এর মধ্যেই ১৯৬২ সালে দেশের প্রথম অভুত্থান থেকে শুরু করে সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি ও বর্তমান সামরিক সরকারের কয়েকটি পদে উচ্চতর পেনশন বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে।  গত ২১ জুলাই প্রকাশিত জান্তা গেজেটে  মিয়ানমারের বর্তমান সামরিক শাসক মিন অং হ্লাইং পেনশন বৃদ্ধির এই ঘোষণা দেন। ১৯৮০ সালে মিয়ানমারের প্রথম সামরিক স্বৈরশাসক নে উইন কর্তৃক প্রণীত রাজনৈতিক পেনশন আইনে প্রেসিডেন্টদের জন্য নির্ধারিত পেনশনের পরিমাণ ছিল দুই হাজার কিয়াট। এছাড়া প্রধানমন্ত্রীদের জন্য নির্ধারিত ছিল এক হাজার ৮০০ কিয়াট ও মন্ত্রীদের জন্য এক হাজার ৫০০ কিয়াট। বর্তমান জান্তা সরকারের গেজেট অনুযায়ী,:
আরও পড়ুন
এবার ডেনমার্কে কুরআন অবমাননা

এবার ডেনমার্কে কুরআন অবমাননা

ইউরোপের দেশ সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন অবমাননার ঘটনায় এখনো উত্তপ্ত বিশ্ব। এরই মধ্যে আবারো কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে প্রতিবেশী দেশ ডেনমার্কে। দেশটির ইরাকি দূতাবাসের সামনে এই কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। পাশাপাশি ইরাকের পতাকাও পোড়ানো হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সুইডেনের ইসলামবিদ্বেষী গোষ্ঠী ড্যানস্কে প্যাট্রিয়টার কোপেনহেগেন ইরাকি দূতাবাসের সামনে এই কুরআন পোড়ানোর ঘটনা ঘটায়। গোষ্ঠীটি জানিয়েছে, তারা এই কাজটি করেছে মূলত ইরাকে সুইডিশ দূতাবাসে হামলার প্রতিবাদে। গোষ্ঠীটি কোপেনহেগেনে কুরআন পোড়ানোর পাশাপাশি ইসলামবিরোধী বিভিন্ন স্লোগানও দেয়। ড্যানিশ পুলিশের উপস্থিতিতে গোষ্ঠীটি কুরআন পোড়ানোর মতো জঘন্য ঘটনা ঘটায়। পরে তারা কুরআন পোড়ানোর পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে। গত:
আরও পড়ুন
পাকিস্তানে জঙ্গি হামলা, ৫ পুলিশ নিহত

পাকিস্তানে জঙ্গি হামলা, ৫ পুলিশ নিহত

পাকিস্তানে জঙ্গি হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত ও আরও ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেসামরিক লোকও রয়েছে। দেশটির খাইবার পাখতুনখওয়া প্রদেশে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি সরকারি দপ্তর ও পুলিশের একটি পোস্টে এ জঙ্গি হামালা করা হয়। খবর ডন। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে খাইবার জেলার বড় বাজার থানা সংলগ্ন তেহশিল সদরদপ্তরের প্রবেশপথে পুলিশ সদস্যরা দুই আত্মঘাতী বোমারুকে প্রবেশে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের বন্দুক লড়াই শুরু হয়। এ সময় এক জঙ্গি নিহত হলে অপরজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের কারণে তেহশিল ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত এবং সাত পুলিশসহ ১০ জন:
আরও পড়ুন
মহারাষ্ট্রে ভূমিধস : মৃত্যু বেড়ে ১৬, আটকা শতাধিক

মহারাষ্ট্রে ভূমিধস : মৃত্যু বেড়ে ১৬, আটকা শতাধিক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি গ্রামে বড়সড় ভূমিধসের ঘটনায় আরও ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন সেখানকার কর্মকর্তারা। সব মিলিয়ে এখন পর্যন্ত এ ভূমিধসে ১৬ জনের মৃত্যু হয়েছে, ধ্বংসাবশেষের নিচে আরও শতাধিক মানুষ আটকা পড়ে আছেন।তুমুল বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাতে উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছিল, শুক্রবার তা পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ভূমিধসটি ঘটেছে পাহাড়ের উপরের দিকে, সেখানে পৌঁছাতে ও উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে, বলছেন কর্মকর্তারা। ধ্বংসাবশেষের নিচে এখনও ১৩৯ জনের মতো আটকা পড়ে আছেন, বলেছেন ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) এক কর্মকর্তা। দুই সপ্তাহ ধরে প্রবল বর্ষণ ভারতের একাধিক রাজ্যে বন্যা ও ভূমিধসের মতো প্রাণঘাতী দুর্যোগ নিয়ে:
আরও পড়ুন
পিটিআই নিষিদ্ধ হলে নতুন দল গড়ে ক্ষমতায় যাব: ইমরান খান

পিটিআই নিষিদ্ধ হলে নতুন দল গড়ে ক্ষমতায় যাব: ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। ওই নির্বাচনে তিনিই বিজয়ী হবেন। জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী। গত ৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে এলে ইমরান খানকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালান। সহিংসতার ঘটনায় দলটির ১০ হাজারের বেশি কর্মী-সমর্থক গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে। দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা এখনো কারাগারে। সরকারের চাপের মুখে অনেকে ইমরানের দল ছেড়েছেন। ওই ঘটনার পর থেকে লাহোরের নিজ বাসভবন জামান পার্কে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.