আন্তর্জাতিক

যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ৫ শতাংশ

যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ৫ শতাংশ

ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি কার্যকরের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অন্তত ৫ শতাংশ হ্রাস পেয়েছে। আজ মঙ্গলবার (২০ জুন) আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট তেলের মূল্য ব্যারলপ্রতি কমে দাঁড়িয়েছে ৬৮ ডলারে। ইরান-ইসরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার শঙ্কায় নজিরবিহীন পর্যায়ে পৌঁছায় তেলের দাম। যা যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে নামতে শুরু করেছে স্থিতিশীল পর্যায়ে। এতে সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ অনেকটাই কমে এসেছে। বিশ্লেষকরা বলছেন, চলমান অস্থিতিশীলতা পুরোপুরি থামলে জ্বালানি তেলের দাম আরও স্বাভাবিক হবে।
আরও পড়ুন
যুদ্ধের ঘোষণা দিলেন খামেনি

যুদ্ধের ঘোষণা দিলেন খামেনি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার বাড়ছে। পাল্টা-পাল্টি হামলার জবাব দিচ্ছে দুই দেশ। এবার সরাসরি সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে আয়াতুল্লাহ খামেনি বলেছেন, সন্ত্রাসী সায়োনিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের একটি শক্তিশালী জবাব দিতে হবে। আমরা সায়োনিস্টদের প্রতি কোনো দয়া দেখাব না। মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো। ‘হায়দার’ হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা.)-এর আরেক নাম। ইরানসহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন। এদিকে খামেনির এই বক্তব্য আসে এমন:
আরও পড়ুন
ইরান-ইসরায়েলের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে?

ইরান-ইসরায়েলের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে?

দখলদার ইসরায়েল ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের ওপর আগ্রাসন চালাচ্ছে দীর্ঘ প্রায় দুবছর হলো। নীরিহ ফিলিস্তিনিদের হত্যার পর এবার শকুনদের চোখ পড়েছে ইরানে। ইসলাম বিদ্বেষী ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে সেদেশের সেনারা হামলা চালিয়েছে ইরানে। তেহরানে এবং আশপাশের এলাকায় অবস্থিত ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে দুই শতাধিক বিমান হামলা চালিয়েছে তারা। জবাবে ইসরায়েলেও শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। দুদেশের মধ্যে এখন লেগে গেছে যুদ্ধের দামামা। এই সংঘাত আরো বৃদ্ধি পেলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ লেগে যাওয়ার আশংকা করছেন বিশেষজ্ঞমহল। এই দুই দেশের সামরিক শক্তিমত্তায় কে এগিয়ে ইরান নাকি ইসরায়েল? গ্লোবাল ফায়ার পাওয়ার এর পরিসংখ্যান অনুযায়ী সৈন্য সংখ্যার দিক থেকে ইসরাইলের চেয়ে এগিয়ে আছে:
আরও পড়ুন
ট্রাম্প-মাস্ক দ্বন্দ্বে সংকটে নাসার মহাকাশ মিশন

ট্রাম্প-মাস্ক দ্বন্দ্বে সংকটে নাসার মহাকাশ মিশন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা-স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের মধ্যকার চলমান দ্বন্দ্বের প্রভাবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (নাসা) বাজেট কাটছাঁটের আশঙ্কা তীব্র হয়েছে। হোয়াইট হাউসের প্রস্তাবিত বাজেটে বৈজ্ঞানিক প্রকল্পগুলোর জন্য বরাদ্দ প্রায় ৫০% কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে, যা নাসার ৪০টিরও বেশি চলমান মহাকাশ মিশনকে বন্ধ হওয়ার ঝুঁকিতে ফেলেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রেসিডেন্ট ট্রাম্প মাস্কের কোম্পানি স্পেসএক্স-এর সাথে ফেডারেল চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন। অথচ নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সরঞ্জাম পাঠানোর জন্য স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট-এর ওপর নির্ভরশীল। এছাড়াও, চাঁদে এবং পরবর্তীতে মঙ্গলে নভোচারী পাঠানোর জন্য নাসা স্পেসএক্সের স্টারশিপ রকেট ব্যবহারের পরিকল্পনা করছে।:
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় ৭৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০০

ইসরায়েলি হামলায় ৭৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০০

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে আরও ৭৬ ফিলিস্তিনি। এতে আহত হয়েছেন অন্তত ২০০ জন। খবর আল-জাজিরার। চলমান বিমান হামলায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। জাবালিয়ার শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন ৫০ জন। আগ্রাসনের শিকার হয়েছে খান ইউনুসের বিভিন্ন স্থান। সেখানে একটি বাড়িতে নিহত হয়েছেন আটজন, যাদের মধ্যে সাতজনই শিশু। আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলায় আহত হয়েছেন অন্তত দুজন। এছাড়া খান ইউনুসের কাছে অবস্থিত আবাসান আল-কাবিরা শহরে যুদ্ধবিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে আহত হয়েছেন আরও দুজন। উত্তর গাজার আস-সাফতাওয়ি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত একজন।
আরও পড়ুন
ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের যে সুবিধা

ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের যে সুবিধা

পাক-ভারত যুদ্ধ যখন তুঙ্গে, তখন উত্তেজনায় পানি ঢেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের এক বিবৃতিতেই ‘আপাতত’ যুদ্ধ বন্ধ হয়েছে। প্রশ্ন হলো, ভারত পাকিস্তানের এই যুদ্ধে আমেরিকার লাভ-ক্ষতির হিসাবটা কী? কেনই বা হুট করে যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করল দেশটি? বর্তমান বিশ্বে যুদ্ধ মানে কেবল গোলাগুলি নয়, যুদ্ধ মানে কূটনীতি, প্রযুক্তি, অর্থনীতি আর অস্ত্রশিল্পের বিশাল দাপট। ভারত পাকিস্তানের এবারের যুদ্ধে পাকিস্তানের পক্ষ হয়ে চীনের প্রত্যক্ষ অংশগ্রহণই আমেরিকাকে বাধ্য করেছে যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করতে। তাছাড়া এর পেছনে রয়েছে ভূ-রাজনৈতিক স্বার্থের বিরাট খেলা। ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনার পর আমেরিকা মোটামুটি নিশ্চিত ছিল, পাকিস্তান শোচনীয়ভাবে ভারতের কাছে হারবে। তাদের গোয়েন্দা তথ্য এমনই ছিল। ফলে যুদ্ধ:
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫

দিন যত যাচ্ছে গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা বেড়েই চলছে। ১১৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে গত ২৪ ঘণ্টায়। এরই সাথে আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনিরা। খবর আল-জাজিরা। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে গাজার শরণার্থী শিবির ও চিকিৎসাকেন্দ্র গুলোতে। এই কয়েকদিনে সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির। তেল আবিব গোলাবর্ষণ চালিয়েছে গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহর দক্ষিণ-পূর্ব অংশে। এরই পাশাপাশি ফিলিস্তিনিদের একটি তাঁবুতে চালানো হয়েছে হামলা। এই হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এই হামলা হয়েছে আল-আকসা শহীদ হাসপাতালের কাছেই।
আরও পড়ুন
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (১০ মে) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।   বিস্তারিত আসছে...
আরও পড়ুন
কাশ্মিরে উত্তেজনা: ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া পাকিস্তানি ফাইটার জেটের

কাশ্মিরে উত্তেজনা: ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া পাকিস্তানি ফাইটার জেটের

এবার লাইন অব কন্ট্রোলে ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানের ফাইটারজেট। মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে জম্মু-কাশ্মিরে দু’দেশের সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলে এ ঘটনা ঘটে। নিরাপত্তা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি নিউজ। গণমাধ্যমটি জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণরেখার খুবই কাছে টহল দিচ্ছিলো যুদ্ধবিমানগুলো। যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি। তবে, পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনায় কয়েকঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে:
আরও পড়ুন
ট্রাম্পের বর্ধিত শুল্ক বন্ধ করতে দেশটির ১২ রাজ্যে মামলা

ট্রাম্পের বর্ধিত শুল্ক বন্ধ করতে দেশটির ১২ রাজ্যে মামলা

বিদেশি পণ্য আমদানির ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত বর্ধিত শুল্ক বন্ধ করতে মামলা হয়েছে দেশটির ১২টি রাজ্যে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল ও অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের নেতৃত্বে রাজ্যগুলোয় মামলা করা হয়। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে এই মামলা করা হয়। মামলায় বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুল্ক আরোপ করেছেন। ফলে এটি আইনত অবৈধ। কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের শুল্ক আরোপ করার অধিকার তার নেই। এ নিয়ে ট্রাম্পের ট্যারিফ আরোপের বিরুদ্ধে ১৪টি মামলা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেছেন, আমরা সবাই একসাথে হয়ে এই মামলা করেছি। সবমিলিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ১৪টি মামলা হয়েছে। ১৪ সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে এসব:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.