আন্তর্জাতিক

গাজায় নিহত সাড়ে ১৯ হাজার

গাজায় নিহত সাড়ে ১৯ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৭০০টিই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবরের পর থেকে সোমবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহত ১৯ হাজার ৪৫৩ জন। এর মধ্যে ৭ হাজার ৭২৯টি শিশু এবং ৫ হাজার ১৫৩ জন নারী। ইসরায়েলি হামলায় গাজায় আহত হওয়ার সংখ্যা ৫২ হাজার ২৮৬। তাদের মধ্যে শিশু ৮ হাজার ৬৬৩টি এবং নারী ৬ হাজার ৩২৭ জন। এ ছাড়া গাজায় এখনো প্রায় আট হাজার মানুষ নিখোঁজ।
আরও পড়ুন
কুয়েতের নতুন আমিরের যিনি

কুয়েতের নতুন আমিরের যিনি

কুয়েতের আমির শেখ নাওয়াফ মারা যাওয়ার পর নতুন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। দেশটির নতুন আমির হচ্ছেন শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে। ক্রাউন প্রিন্স মিশাল নতুন আমির হবেন সেটি জানা ছিল। এখন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়েছে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার মন্ত্রী শনিবার (১৬ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছেন। এর আগে নাওয়াফের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ২০২০ সালে সৎ ভাইয়ের মৃত্যুর পর শেখ নাওয়াফ ক্ষমতার আসন গ্রহণ করেন। শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে এই আমিরের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে তার দায়িত্ব পালনের ইতি ঘটল। জটিল শারিরীক সমস্যার কারণে গত নভেম্বর:
আরও পড়ুন
পাকিস্তানে জঙ্গি হামলা, নিহত ৭

পাকিস্তানে জঙ্গি হামলা, নিহত ৭

উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গিরা একটি আঞ্চলিক পুলিশ সদর দপ্তর এবং দুটি সামরিক চৌকিতে হামলা চালিয়েছে। এতে উভয়পক্ষের গোলাগুলিতে চার কর্মকর্তা ও তিন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার সকালে প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় একটি আঞ্চলিক পুলিশ সদর দপ্তর এবং দুটি সেনা চৌকিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে প্রদেশটির পুলিশ। তিন দিন আগে, একই প্রদেশের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় ২৩ পাকিস্তানি সেনা নিহত হয়। স্থানীয় পুলিশ প্রধান ইফতিখার শাহ বলেছেন, ডেরা ইসমাইল খানের ট্যাঙ্ক শহরে পুলিশ সদর দফতরে হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্য তিনজন আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে দুই হামলাকারী মারা গেছে। তিনি বলেন, পাশের একটি সেনা চৌকিতে হামলার সময়:
আরও পড়ুন
মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারের জান্তা সরকারের অধিভুক্ত বর্ডার গার্ড ফোর্সের (বিজিএফ) কর্নেল সাও চিত থু এবং ক্যাসিনোর শহর হিসেবে পরিচিত কারেন রাজ্যের বিতর্কিত শ্বে কোক্কোর জুয়া প্রকল্পে জড়িত দুজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মানবপাচার, জোরপূর্বক শ্রম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অন্য দুই ব্যক্তি হলেন, চীনের বিনিয়োগকারী শি জিলিয়াং ও সাও চিত থুর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল সাও মিন মিন ও। চীনা অপরাধীচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা, মানবপাচার, অনলাইন প্রতারণা, জুয়া ও অন্যান্য অপরাধের জন্য এই প্রকল্পটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় কুখ্যাত হয়ে উঠেছে। এই প্রকল্প সাও চিত থু ও তাঁর সীমান্তরক্ষী কর্মীদের আয়ের প্রধান উৎস।  সূত্র : ইরাবতী
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট

গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট

কংগ্রেসের শুনানির সময় ক্যাম্পাসে সংগঠিত ‘ইহুদি-বিদ্বেষ’ সম্পর্কে করা মন্তব্যের সূত্রে এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন। মূলত ‘গণহত্যা’ সংক্রান্ত প্রশ্নে সরাসরি উত্তর না দেওয়ায় তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি। ওই শুনানিতে ‘ইহুদিদের গণহত্যার আহ্বান’ জানানো ছাত্রদের শাস্তি দেওয়া হবে কিনা তা বলতে রাজি হননি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এলিজাবেথ ম্যাগিল। অবশ্য পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এলিজাবেথ ম্যাগিল। শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ম্যাগিল ‘স্বেচ্ছায় পদত্যাগ করেছেন’। তবে দায়িত্বে নতুন কেউ না আসা পর্যন্ত তিনি পদে থাকবেন। গত ৫ ডিসেম্বর যথাক্রমে হার্ভার্ড ও এমআইটির প্রেসিডেন্ট ক্লাউডিন গে ও স্যালি কর্নব্লুথের সঙ্গে প্রতিনিধি পরিষদের কমিটির সামনে উপস্থিত হন ম্যাগিল। এ সময় রিপাবলিকান:
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের ভোট

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের ভোট

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘অনতিবিলেম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে’ শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়। তবে এ প্রস্তাবে ভেটো দেয় দখলদার ইসরাইলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র। ফলে প্রস্তাবটি শেষ পর্যন্ত পাস হয়নি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোরিও গুতেরেস সংস্থাটির ধারা-৯৯ এর ক্ষমতাবলে এ প্রস্তাব উত্থাপন এবং এ নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদকে বাধ্য করেন। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে। শুক্রবার নিরাপত্তা পরিষদে উত্থাপিত এ যুদ্ধবিরতির প্রস্তাবটি গত অক্টোবরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে পাশ হয়েছে। তখন ফিলিস্তিন ও গাজার পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী উপ-পর্যবেক্ষক ও দূত মাজেদ বামইয়া মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার):
আরও পড়ুন
১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জারি

১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জারি

বিশ্বের ১৩টি দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে শুক্রবার (৮ ডিসেম্বর) এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেছেন, ব্রিটেন ও কানাডার সঙ্গে যৌথভাবে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তান, চীন, হাইতি ও ইরানসহ ১৩টি দেশের ৩৭ জন ব্যক্তির ওপর ইতোমধ্যে ব্রিটেন কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে। আফগানিস্তান, চীন, হাইতি, ইরান ছাড়াও নিষেধাজ্ঞাপ্রাপ্ত ৩৭ ব্যক্তির তালিকায় লাইবেরিয়া, দক্ষিণ সুদান, উগান্ডা, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তারা:
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ভেটো, আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

যুক্তরাষ্ট্রের ভেটো, আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

ফিলিস্তিনের গাজায় অতি দ্রুত মানবিক যুদ্ধবিরতি ও জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ায় প্রস্তাবটি আটকে গেছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রস্তাবটি তোলা হয়। খবর বিবিসির। গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় হামাস ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মধ্যে চলমান সংঘাত বন্ধে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি আহ্বান করে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র বলে পরিচিত যুক্তরাষ্ট্র এ প্রস্তাবে ভেটো দিয়েছে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি উত্থাপন করলেও তার সহপৃষ্ঠপোষক ছিল অন্তত ৯৭ দেশ। পরিষদের স্থায়ী ও অস্থায়ী ১৫ সদস্যের:
আরও পড়ুন
সূর্যের ‘বিরল’ ছবি প্রকাশ !

সূর্যের ‘বিরল’ ছবি প্রকাশ !

প্রথমবারের মতো সূর্যের ‘বিরল’ ছবি তুলেছে ভারতের মহাকাশযান আদিত্য-এল১। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মাইক্রো ব্লগিং সাইট টুইটে এসব ছবি প্রকাশ করেছে সংস্থাটি। ইসরো জানিয়েছে, ছবিগুলো তোলা হয়েছে আল্ট্রাভায়োলেন্ট ওয়েভলেন্থের কাছে। এর মাধ্যমে সূর্যের আলোকময় বহিরাবরণ এবং বর্ণমণ্ডলের জটিল বিস্তারিত তথ্য পাওয়া গেছে। আদিত্য-এল১ মহাকাশযানে ‘দ্য সোলার আল্ট্রাভায়োল্যান্ট ইমাজিং টেলিস্কোপ’ অথবা সুইট নামের একটি টেলিস্কোপ ক্যামেরা বসানো আছে। এটিই সূর্যের ২০০ থেকে ৪০০ এনএম ওয়েভলেন্থের মধ্যে ছবিগুলো ধারণ করেছে। সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া
আরও পড়ুন
বিমান হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মির মৃত্যু

বিমান হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মির মৃত্যু

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, দখলদার ইসরায়েলি সেনাদের চালানো বিমান হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মি ‘নিহত ও আহত’ হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) প্রকাশিত বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে, গাজার উত্তরাঞ্চলের ‘গাজা সিটির বিভিন্ন জায়গায় দখলদারদের বর্বর হামলায়’ জিম্মিরা আহত ও নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা। ইসরায়েলের পক্ষ থেকেও জিম্মিদের ওপর বিমান হামলা চালানোর ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আল-কাসেম বিগ্রেডস আরও জানিয়েছে, ‘বেসামরিকদের ওপর গণহত্যা চালানোয়’ ইসরায়েলের তেল আবিবে মুহুর্মুহু রকেট হামলা চালানো হয়েছে।’ ইসরায়েলের সেনাবাহিনীও শুক্রবার এক বিবৃতিতে জানায়, তেল আবিব ও মধ্যাঞ্চল লক্ষ্য করে শক্তিশালী রকেট হামলা চালানো হয়েছে। ওই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.