আইসিটি

ছাত্ররাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও নোবিপ্রবিতে ছাত্রদলের কার্যক্রম; প্রতিবাদে শিক্ষার্থীরা

ছাত্ররাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও নোবিপ্রবিতে ছাত্রদলের কার্যক্রম; প্রতিবাদে শিক্ষার্থীরা

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি:  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও কার্যক্রম পরিচালনা করায় সমালোচনা এবং প্রতিবাদের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সম্প্রতি নোবিপ্রবি ছাত্রদলের ব্যানারে কার্যক্রম পরিচালনা করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের দলীয় কার্যক্রম প্রচার করায় শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়ে তারা। গত ১৩ অক্টোবর "নোবিপ্রবি ছাত্রদল" এবং "নোবিপ্রবি ছাত্রদল অফিসিয়াল" এই দুইটি ফেসবুক পেজে ছাত্রদলের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে করা পোস্টগুলো বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপগুলোতে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ছাত্রদলের পেজ থেকে করা পোস্টে দেখা যায়, গত ৭ অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্যাতনে নিহত শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী:
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী বিভাগের ১২ কলেজে কেউ পাশ করেনি

এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী বিভাগের ১২ কলেজে কেউ পাশ করেনি

রাজশাহী প্রতিবেদক: এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী বিভাগের ১২টি কলেজের কেউ পাশ করেনি। এই ১২ কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৪৬ জন। এদের সবাই ফেল করেছে। মঙ্গলবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র দেখা গেছে। শতভাগ ফেল করা কলেজগুলো হলো- রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সদরের চকঝগড়– হাইস্কুল অ্যান্ড কলেজ, শফিউর রহমান আইডিয়াল কলেজ, বগুড়ার সারিয়াকান্দির নিজবলাইল ইংলিশ কলেজ, গাবতলির বাগবাড়ি মহিলা কলেজ, নাটোরের গুরুদাসপুরের দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ, নাটোর সদরের বেগম খালেদা জিয়া কলেজ, নাটোরের নলডাঙ্গার সারকুতিয়া স্কুল অ্যান্ড কলেজ, বাগাতিপাড়ার তমালতলা মহিলা কলেজ, নওগাঁর মান্দার চককামদেব আদর্শ:
আরও পড়ুন
এবার ৬৫ কলেজে কেউ পাস করেনি

এবার ৬৫ কলেজে কেউ পাস করেনি

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এ বছরে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এদিকে এবার দেশের ৬৫টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া কেউ পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা কলেজের সংখ্যা ছিল ৪২টি। সেই হিসাবে এবার শূন্য পাস কলেজের সংখ্যা বেড়েছে ২৩টি। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব শিক্ষা বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, সেখান থেকে এসব তথ্য জানা গেছে। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮। আর এইচএসসির ৯টি সাধারণ শিক্ষা:
আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ, পাশের হার ৭৭.৭৮ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ, পাশের হার ৭৭.৭৮ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছরে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এ ফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে স্থগিত হওয়ার আগে সাতটি পরীক্ষা হয়েছিল। বাকি বিষয়গুলোর লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। কয়েক দফা স্থগিত হওয়ার পর ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরুর কথা ছিল। কিন্তু ২০ আগস্ট শিক্ষার্থীদের:
আরও পড়ুন
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। বেলা ১১টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে পৃথকভাবে এ ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে এবং ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। তবে এবার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এইচএসসির ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। সব প্রথা বা রীতি ভেঙে স্ব স্ব বোর্ড চেয়ারম্যান ফল ঘোষণা করবেন। সেখানে সরকারপ্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও উপস্থিত থাকবেন না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বেলা ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গেলেও শিক্ষার্থীরা ফল পাবেন। আর ১১টি:
আরও পড়ুন
ইবি ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের নেতৃত্বে নুরুল ও মিন্টু

ইবি ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের নেতৃত্বে নুরুল ও মিন্টু

ইরফান উল্লাহ্, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম (ক্যাপ) কুষ্টিয়া জোনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের মিন্টু হাসান মনোনীত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াদুস সালেহীন এবং সাধারণ সম্পাদক মোছা: রাবেয়া খাতুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম বলেন, স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সারের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে শুধুমাত্র অসচেতনতার অভাবে। আর ক্যাপ সেই সচেতনতার কাজটিই করে যাচ্ছে বিভিন্ন উঠান বৈঠক, স্কুল-কলেজ প্রোগ্রাম, গোলাপী সড়ক শোভাযাত্রা এবং লিফলেট বিতরণের মাধ্যমে। সকলের দোয়া:
আরও পড়ুন
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট কার্যক্রম চালু

নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট কার্যক্রম চালু

মো: দেলোয়ার হোসেন,  নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)  সোনালী ব্যাংক  পিএলসি'র সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে (SPG) অনলাইন পেমেন্ট কার্যক্রম  শুরু হয়েছে।  এর মাধ্যমে শিক্ষার্থীরা সকল ধরনের ফিস/চার্জ/বেতন অনলাইনে পরিশোধ করতে পারবেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর)  নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এই কার্যক্রম এর উদ্বোধন করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কারিগরিক বিষয়ে  দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. ইফতেখারুল আলম বলেন,  " প্রাথমিকভাবে নোবিপ্রবিতে ভর্তিচ্ছুদের ভর্তির পেমেন্ট অনলাইনে নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের সেমিস্টার ও রেজিষ্ট্রেশন ফি সহ সকল ধরনের ফিস জমা নেওয়ার কার্যক্রম শুরু করা হবে। এ বিষয়ে  সোনালী ব্যাংক পিএলসি,  নোয়াখালী ব্রাঞ্চ এর ডেপুটি জেনারেল ম্যানেজার:
আরও পড়ুন
ইবির ধর্মতত্ব বিভাগে নতুন বিভাগ চালু করার আশ্বাস উপাচার্যের

ইবির ধর্মতত্ব বিভাগে নতুন বিভাগ চালু করার আশ্বাস উপাচার্যের

ইরফান উল্লাহ্, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদে নতুন বিভাগ চালু করার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ধর্মতত্ব অনুষদের শিক্ষার্থীদের সাথে নব নিযুক্ত উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এ সময় তিনি বলেন, ইসলামিক জ্ঞান এবং আধুনিক জ্ঞানের সমন্বয় করে যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ইসলামী শিক্ষা, গবেষণাকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে চরিত্রের দিকে এগিয়ে যাওয়া উচিত সে চরিত্রের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। এসময় তিনি সকল শিক্ষক-শিক্ষার্থীর দাবি যৌক্তিক দাবি করে সুপরিকল্পিত ভাবে নতুন বিভাগ খোলার আশ্বাস দেন।:
আরও পড়ুন
১৫ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

১৫ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

আগামী ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন সকাল ১১টায় এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আজ সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের ছয়টি পরীক্ষার ফল তৈরি হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে। সেখানে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের ৭৫ শতাংশ যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। শিক্ষা বোর্ডগুলোর এমন প্রস্তাবের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।‌ ফলে যেকোনো সময় এ পদ্ধতিতে এইচএসসির ফল প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড। অক্টোবরের মধ্যে এ ফল প্রকাশের জন্য কাজ চলছে বলে:
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১১ দিন

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১১ দিন

ধর্মীয় উৎসব ও দিবসের কারণে ১১ দিনের ছুটির সুযোগ মিলেছে। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে স্কুল-কলেজ বন্ধ থাকবে ৯ দিন। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে বর্ধিত ছুটি হবে ১১ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী ৯ অক্টোবর, যা চলবে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২০ অক্টোবর। এর মধ্যে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। এদিকে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা তিনদিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বিজয়া দশমীর সরকারি ছুটি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.