আইসিটি

বিশ্বের সবচেয়ে ‘শক্তিশালী’ পাসপোর্ট  যে দেশের

বিশ্বের সবচেয়ে ‘শক্তিশালী’ পাসপোর্ট যে দেশের

প্রকাশিত হলো চলতি বছরের হেনলি পাসপোর্ট ইনডেক্স সমীক্ষার রিপোর্ট। কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা সমীক্ষা করে দেখা হয় এই রিপোর্ট তৈরির জন্য। একটি দেশের পাসপোর্ট নিয়ে কতগুলো দেশে বিনা বাধা বা ভিসায় প্রবেশ করা যায়, তার ওপরে নির্ভর করে এই রিপোর্ট তৈরি করা হয়।  এবারের রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশেষজ্ঞরা বলছেন, কোভিড সংক্রমণ সামলে ওঠার সময়ে বিশ্বের নানা দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক বদল হয়েছে। তার প্রভাব পড়েছে এবারের সমীক্ষায়। এবার এই তালিকায় ইউরোপীয় দেশগুলোর আধিপত্য কিছুটা কমেছে। বরং অনেক বেশি উপরে উঠে এসেছে এশিয়ার বেশ কয়েকটি দেশ।  তালিকার এক নম্বরেও রয়েছে এশিয়ার দেশ জাপান। শুধু তাই নয়। তালিকার দু’নম্বরে:
আরও পড়ুন
নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা

নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী নভেম্বর মাসের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মন্ত্রী আরও জানান, স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগস্টের মাঝামাঝি শুরুর পরিকল্পনা থাকলেও এ সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা যায়। তাই এ সময়ে পরীক্ষা না নিয়ে কিছু পরে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। শিক্ষা বোর্ডগুলো আগস্টের মাঝামাঝি এসএসসি ও সমমান এবং অক্টোবরে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু শিক্ষামন্ত্রী জানালেন, মধ্য:
আরও পড়ুন
১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু

১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু

স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, আগস্টের মাঝামাঝি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পরিকল্পনা থাকলেও এ সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা যায়। তাই এ সময়ে পরীক্ষা না নিয়ে কিছু পরে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। তিনি আরও জানান, সিলেট ও সুনামগঞ্জের ১১ হাজার ২০০র বেশি পরীক্ষার্থীকে নতুন বই দেয়া হবে। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের নতুন:
আরও পড়ুন
ফেসবুকে আসছে এক অ্যাকাউন্টে ৫ প্রোফাইল চালানোর ফিচার

ফেসবুকে আসছে এক অ্যাকাউন্টে ৫ প্রোফাইল চালানোর ফিচার

একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ পাঁচটি প্রোফাইল চালানো। ব্যবহারকারীদের সুবিধার্থে এই নতুন সুবিধা দিতে চলেছে ফেসবুক। এ খবর নিশ্চিত করছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা।   বিভিন্ন প্রোফাইল দিয়ে একেক গ্রুপে যুক্ত হতে পারবেন ব্যবহারকারী। উদাহরণ হিসেবে, ব্যবহারী চাইলেই ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একটি নির্দিষ্ট প্রোফাইল ব্যবহার করতে পারবেন। আর অফিশিয়াল বা ততটা পরিচিত নয়, এমন গ্রুপে ব্যবহার করতে পারবেন অন্য প্রোফাইল। নতুন এই বৈশিষ্ট্য নিয়ে মেটার মুখপাত্র লিওনার্ড ল্যাম জানিয়েছেন, ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ে আগ্রহ ও সম্পর্কের ওপর ভিত্তি করে নতুন একটি পরীক্ষামূলক কাজ করছে মেটা। এখানে একটি ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে একাধিক প্রোফাইল চালানোর কাজ করার সুবিধা দেওয়া হয়েছে। তবে ফেসবুকের এই সুবিধা:
আরও পড়ুন
এসএসসি-সমমান পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রবিবার

এসএসসি-সমমান পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রবিবার

দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী রবিবার দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে পরীক্ষা আয়োজনের বিষয়ে জানাতে পারেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ওই সংবাদ সম্মেলনের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তখন শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
আরও পড়ুন
অ্যান্ড্রয়েড ফোনে অটোমেটিক অ্যাপ আপডেট করবেন বন্ধ যেভাবে

অ্যান্ড্রয়েড ফোনে অটোমেটিক অ্যাপ আপডেট করবেন বন্ধ যেভাবে

প্রধানত দুটি উপায়ে এই কাজ করা সম্ভব। প্রথম উপায়ে একসঙ্গে সব অ্যাপ আপডেট বন্ধ করার উপায় জানানো হবে। দ্বিতীয় উপায়ে নির্দিষ্ট কোনো অ্যাপ আপডেট বন্ধ করার উপায় জানানো হবে। সব অ্যাপ অটোমেটিক আপডেট বন্ধের উপায় স্টেপ ১ : গুগল প্লে স্টোর ওপেন করুন। স্টেপ ২ : ডান দিকে উপরে নিজের প্রোফাইল আইকনে ট্যাপ করুন। স্টেপ ৩ : ড্রপ ডাউন মেন্যু থেকে সেটিংস সিলেক্ট করুন। স্টেপ ৪ : এখানে ‘নেটওয়ার্ক অ্যান্ড প্রেফারেন্সেস’ অপশন সিলেক্ট করুন। স্টেপ ৫ : এখানে অটো-আপডেট অ্যাপস অপশন সিলেক্ট করুন, পপ-আপ মেন্যুতে আরও অপশন দেখতে পাবেন। স্টেপ ৬ : এখানে ‘ডোন্ট অটো-আপডেট অ্যাপস’ অপশন সিলেক্ট করুন। এই:
আরও পড়ুন
পৃথিবী জন্মের আগের মহাবিশ্বের রঙিন

পৃথিবী জন্মের আগের মহাবিশ্বের রঙিন

পৃথিবীর জন্মেরও আগের গহীন মহাশূন্যের হাজারো ছায়াপথের ছবি তুলে পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা গ্যালাক্সিগুলোর এমন ছবি এই প্রথম প্রকাশ করা হলো। নাসা জানিয়েছে, ওয়েব টেলিস্কোপ ‘এসএমএসিএস -৭২৩’-এর যে ছবিটি তুলেছে, ছায়াপথ গুচ্ছটি সেই অবস্থায় ছিল ৪৬০ কোটি বছর আগে। মজার বিষয় হচ্ছে, বিজ্ঞানীদের হিসেবে পৃথিবীর বয়স আনুমানিক ৪৫৪ কোটি বছর (কম-বেশি পাঁচ কোটি বছর)। এখন পর্যন্ত কোনো স্পেস টেলিস্কোপের তোলা মহাশূন্যের সবচেয়ে গহীন এবং সবচেয়ে ভালো মানের ইনফ্রারেড ছবি হিসেবে বিবেচনা করা হচ্ছে একে, কয়েক হাজার ছায়াপথ উঠে এসেছে ছবিটিতে। গহীন মহাশূন্যের ছায়পথগুচ্ছ ‘এসএমএসিএস -৭২৩’ পৃথিবীর জন্মের আগে যেমন:
আরও পড়ুন
একুশ পেরিয়ে বাইশে বশেমুরবিপ্রবি!

একুশ পেরিয়ে বাইশে বশেমুরবিপ্রবি!

মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২১ বছর পূর্ণ করে বাইশে পদার্পণ করল। আজ ৮ জুলাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।বি­শ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বশেমুরবিপ্রবি ২২ বছরে পদার্পণ করলেও শিক্ষা কার্যক্রমের দিক থেকে ১২ বছরে পদার্পণ করল বিশ্ববিদ্যালয়টি। এদিকে ঈদুল আযহা'র ছুটি থাকায় আজ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আগামী ২৮ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হবে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালের ১৪ জুলাই রিজেন্ট বোর্ডের ৭ম সভায় ৮ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস পালনের সিদ্ধান্ত হয়। ২০০১ সালে আইন পাশের পরে বিএনপি-জামায়াত জোট:
আরও পড়ুন
জুম অ্যাপ ব্যবহারে সর্তক হতে হবে যেসব বিষয়ে

জুম অ্যাপ ব্যবহারে সর্তক হতে হবে যেসব বিষয়ে

সময়ের জনপ্রিয় ইন্টারনেট অ্যাপগুলোর মধ্যে অন্যতম জুম। বিশেষ করে অতিমারীর সময়ে ওয়ার্ক ফ্রম হোম ও স্কুল-কলেজের অনলাইন ক্লাসের দৌলতে এই অ্যাপটির চাহিদা এখন তুমুল। তবে সম্প্রতি এবার সেই অ্যাপটিকেই টার্গেট করছে হ্যাকাররা। যদি এই অ্যাপটি আপনার ফোন বা কম্পিউটারে থেকে থাকে তাহলে তা ব্যবহার করে হ্যাকাররা ম্যালওয়ার ইনস্টল করে দিতে পারে। আর তাই এই ব্যাপারে সতর্ক করছেন গুগল প্রজেক্ট জিরোর বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, সম্প্রতি একটি যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে এই অ্যাপে। যার কারণেই ব্যবহারকারীরা বিপদে পড়তে পারেন। অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজ কিংবা আইফোন, সব ক্ষেত্রেই এই আশঙ্কা রয়েছে। এই অ্যাপে ম্যালওয়ার ইনস্টল করার ক্ষেত্রে একটি মেসেজ পাঠানো হচ্ছে। যা দেখে মনে:
আরও পড়ুন
আজ ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

আজ ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশিত হবে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গত ৪ জুন ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে খ -ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.