ইবিতে বসন্ত উৎসব উদযাপন
ইবি প্রতিবেদক: ঋতুরাজ বসন্তকে স্মরণ করে বসন্ত উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারকলা বিভাগ। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই উৎসব হয়। এসময় বিভাগটির শিক্ষার্থীরা নাচ-গান, কবিতা পাঠ, নাটক মঞ্চায়ন, চিত্র প্রদর্শনী ও হাতে আলতা-মেহেদী লাগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসান। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. নকীব:
