রামগতিতে হতদরিদ্রদের মাঝে সমাজসেবক নাজিমের ত্রাণ বিতরন

শেয়ার

ষ্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের রামগতিতে কর্মহীন, অসহায় হতদরিদ্রদের মাঝে সমাজসেবক আলহাজ মো: নাজিম উদ্দিন ত্রাণসামগ্রী বিতরন করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে চর রমিজ ইউনিয়নের আদর্শ সমাজে মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার ব্যক্তি উদ্যেগে এ ত্রাণসামগ্রী বিতরন করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১লি: ভোজ্য তেল, সাবান।
বর্তমানে কর্মহীন চরম দারিদ্রসীমার নীচে বসবাসকারী প্রায় ৭০০ জন কর্মহীন, অসহায় দিনমজুরদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিকল্প যুবধারা উপজেলা কমিটির আহবায়ক জাফর আহাম্মদ পাটওয়ারী, আলহাজ মো: নাজিম উদ্দিন প্রমূখ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.