রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ফলে কোভিড ১৯ রোগের সংক্রমণের সংকটের এ ক্রান্তিকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাসের হাতে এ আর্থিক অনুদানের টাকা তুলে দেন।
উপজেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ২ লক্ষ ৬০ হাজার টাকার নগদ আর্থিক অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেত জেহাদী, মুক্তিযোদ্ধা মাসুদ মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা ফরহাদ উদ্দিন, মুক্তিযোদ্ধা ইব্রাহিম, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সোহরাব,মুুক্তিযোদ্ধা আবুল খায়ের মানিক প্রমূখ।
আর্থিক অনুদান গ্রহনকালে প্রতিক্রিয়ায় সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস বলেন মুক্তিযোদ্ধাদের এ অনুদান জাতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। আমরা সকলে যে যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। সকলে মিলে করোনা নিয়ন্ত্রনে কাজ করতে হবে।
মুক্তিযোদ্ধারা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আমরা স্বাধীনতার সশ¯্র সংগ্রামে ঝাপিয়ে পড়েছি এবং স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছি তাই জাতির এ সংকটে আমরা তার কন্যার সাথে আছি।
অশ্রেণীভুক্ত
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রামগতি মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান
