কমলনগরে আইসোলেটেড সেন্টারে করোনায় আক্রান্ত তিন রোগী

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগরে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগীকে আইসোলেটেড করোনা চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে। আইসোলেটেড করোনা চিকিৎসা কেন্দ্র উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজে তিন করোনা আক্রান্ত রোগীকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তাদেরকে নিয়ে আসা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত  উপজেলার চরলরেন্স এলাকার এক শিশু, চরফলকন এলাকার এক পরিবহন শ্রমিক, এবং চরমার্টিন এলাকার এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিলো।  চিকিৎসার সুবিধার্থে  তাদেরকে আইসোলেটেড সেন্টারে নিয়ে আসা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.