কমলনগর কলেজের অধ্যক্ষ শেরে বাংলা গ্লোডেন এ্যাওয়ার্ড (স্বর্ণ পদক) মনোনীত

শেয়ার

আমজাদ হোসেন আমু,কমলনগর (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানে “শেরে বাংলা গ্লোডেন এ্যাওয়ার্ড” (স্বর্ণ পদক)  মনোনীত হয়েছেন কমলনগর কলেজের অধ্যক্ষ মো. আরিফ হোসেন। শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ কর্তৃক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে মনোনীত করেন। অধ্যক্ষ আরিফ হোসেন জানান, মাত্র কয়েক বছরের মধ্যে এ প্রত্যন্ত অঞ্চলে ২০১০ সালে কবি নজরুল স্মৃতি ফাউন্ডেশন ,২০১২ সালে নবরুপ আইডিয়াল স্কুল ও ২০১৪ সালে কমলনগর কলেজ প্রতিষ্ঠা করি। এছাড়াও শিক্ষা মুলক সামাজিক কার্যকলাপে অবদান রাখছি। তিনি আরও জানান, এ প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বর্ণ পদকে ভূষিত করায় শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

প্রসঙ্গত; আগামি ২৬ জুলাই  হোটেল অর্নেট (ত্রি স্টার) বিজয়নগর ঢাকায় এ এ্যাওয়ার্ড প্রদান করা হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.