কমলনগরে উপ-নির্বাচনে প্রতিক বরাদ্দ

শেয়ার
 আমজাদ হোসেন আমু,কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। বুধবার(১০ জুলাই) উপজেলা রিটার্নিং কর্মকর্তা আকতারুজ্জাম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ৭ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে দলীয় প্রতিক নৌকা মার্কায় উপজেলা যুবলীগের প্রথম যুগ্ম-আহবায়ক আহসান উল্লাহ হিরণ কে দেওয়া হয়। আর বাকিরা সবাই সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিক বরাদ্দ পান । স্বতন্ত্র প্রার্থীরা হলেন, ইসমাইল হোসেন (মেম্বার) (মোটরসাইকেল), আবুল কাশেম হাওলাদার (আনারস) ,মো. সেলিম (ঘোড়া), মাইন উদ্দিন(চশমা), হুমায়ুন কবির(টেলিফোন) ও মাইন উদ্দিন (অটোরিকশা) । প্রসঙ্গত, গত ২৬ শে ফেব্রুয়ারি চর লরেন্স ইউপির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.