আ স ম আবদুর রবের সুস্থতা কামনায় কমলনগরে মসজিদে মসজিদে দোয়া

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের শারীরিক সুস্থতা কামনায় লক্ষ্মীপুরের কমলনগরে মসজিদে মসজিদে দোয়া  অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর)  জুমার নামাজের পর উপজেলা জেএসডির উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে মুসল্লিরা অংশ নিয়ে আ স ম আবদুর রবের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

আ স ম আবদুর রব বাংলাদেশের  স্বাধীনতাসংগ্রামের অন্যতম সংগঠক। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেন তিনি। বয়সজনিত কারণে বর্তমানে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাঁর সুস্থতা কামনায় দেশজুড়ে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ দোয়া করছেন।
কমলনগর উপজেলা জেএসডির উদ্যোগে আয়োজিত এ দোয়ায় তাঁর দ্রুত আরোগ্য লাভের  জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব ও ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক হারুনুর রশিদ ডিলার জানান, দলের প্রিয় নেতা আ স ম আবদুর রবের দ্রুত সুস্থতা কামনায় জুমার নামাজের পর উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করার অনুরোধ জানানো হয়। এর অংশ হিসেবে অধ্যক্ষ আবদুল মোতালেবের নেতৃত্বে চর লরেন্স কেন্দ্রীয় জামে মসজিদে এবং হারুনুর রশিদ ডিলারের নেতৃত্বে চৌধুরী বাজার জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  পরে মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.