রায়পুরে হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ

শেয়ার

সংবাদদাতা, রায়পুর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নের হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, যুবদল নেতা সুজন  পাটোয়ারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষার পরিবেশ ও পড়াশোনার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। শেষে শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.