বদলে গেছে ভোলার কৃষক আনসারুল হকের জীবন যাত্রা : বিনা পয়সায় রান্না-বান্ন ও ফসলের জৈব সার। 

শেয়ার

রুবেল চক্রবর্তী।।

একটি বায়োগ্যাস প্লান্ট যে কৃষক আনসারুল হকের জীবন যাত্রার বদলে দিবে সেটা কখনও ভাবেনি তিনি। বছরের পর বছর ধরে গরুর খামার ও মাঠে ধান এবং সবজি চাষ করে আসছেন তিনি। ওই আয়ে চলে তার সংসার ও দুই সন্তানের পড়াশুনা। ঘরের রান্না-বান্নার জন্য প্রতি মাসে গুনতে হতো ২/৩ হাজার টাকা। এবং তার ফসলের ক্ষেতে দিতে হতো হাজার হাজার টাকার সার। ফলে বেড়ে যেতো ফসলের উৎপাদন খরচও। এখন সেই খরচ গুনতে হয় না তার।  একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে বিনা খরচে ঘরের দৈনিক রান্না-বান্না যেমন করছেন তেমনি ওই প্লান্টের গোবর দিয়ে তৈরি হয় জৈব  সার।  তার এমন কাজ দেখে প্রতিদিনই তার বাড়িতে ছুটে এসে দেখতে ভীড় করছেন কৃষকসহ স্থানীয়রা।

এদিকে গবাদীপশুর বর্জ ব্যবহার করে বায়োগ্যাস প্লান্ট ও ফসলের জন্য জৈব সার উৎপাদন করে এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়ামুল্লা গ্রামের আনসারুল হক। যেভাবে গবাদীপশুর বর্জ্য দিয়ে গ্যাস ও জৈব সার উৎপাদন করেন আনসারুল :

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কৃষক আনসারুল হক তার বাড়ির বসতঘরের পাশেই করেছেন একটি গরুর খামার। সেখানে রয়েছে ৭ টি দেশীয় গরু। আর গরুর খামারের পাশেই তিনি গড়ে তুলেছেন একটি বায়োগ্যাসের প্লান্ট। ওই প্লান্ট থেকে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস গেছে তার বসতঘরের রান্না ঘরে। ব্যবহার হচ্ছে জ্বালানি হিসেবে। এছাড়াও তার প্লান্টের গোবর ড্রেন লাইনের মাধ্যমে চলে যাচ্ছে সরাসরি তার ফসলের ক্ষেতে। সেখানে ব্যবহার হচ্ছে জৈব সার হিসেবে।

সরেজমিনে দেখা গেছে, কৃষক আনসারুল হক তার খামার থেকে গোবর পরিস্কার করে এনে দিচ্ছেন বায়োগ্যাস প্লান্টে। প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে তিনি প্লান্টে গোবর ঢালেন। নিজের খামারে প্রতিদিন তিনি নিজেই কাজ করেন। মাঝে মধ্যে তার কাজে সহযোগীতা করেন তার স্ত্রী ফেরদৌস বেগমও।

কৃষক আনসারুল হক জানান, তার বসতঘরের পাশে একটি খামার গড়ে তোলেন। বর্তমানে তার খামারে ৭ টি গরু রয়েছে। তিনি গরু পালন ও ফসল চাষ করে জীর্বিকা নির্বাহ করেন র্দীঘ দিন ধরে। প্রতিদিন গরুর দুধ বিক্রি করেন এবং প্রতি বছর কোরবানীর সময় গরু বিক্রি করেন। এছাড়াও সারাবছর বছরের ধান ও বিভিন্ন ধরনের সবজি চাষ করেন তিনি। তার খামারের গরুর গোবর বা বর্জ্য প্রতিদিনই আগে পরিস্কার করে ফেলে দিতেন। গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করা যায় সেটা জানতেন না তিনি। এব্যাপারে কোন জ্ঞানও ছিলো না তার কোন দিন। যা কারণে বছরের পর বছর ধরে ঘরের রান্না-বান্নার জন্য গ্যাসের সিলিন্ডার ও মাটির চুলার জন্য লাকরি কিনতে হতো। এতে প্রতি মাসে তার ২/৩ হাজার টাকা গুনতে হতো। এছাড়াও তার জমিতে ভালো ফসলের জন্য হাজার হাজার টাকার সার কিনতে হতো। তাও আশানুরুপ ফসল আসতো না। ফলে উৎপাদন খরচও বেড়ে যেতো তার।

তিনি আরো জানান, র্দীঘ দিন ধরে সংসারের রান্না-বান্না ও মাঠের ফসল উৎপাদন খরচ কমাতে চিন্তা করেন তিনি। পরে স্থানীয় একজনের কাছে তিনি জানতে পারেন গরুর গোবর দিয়ে বায়োগ্যাস ও জৈব সার ব্যবহারের কথা।  পরে তিনি তার পরামর্শে ছুটে যান যুব উন্নয়ন অধিদপ্তর অফিসে। সেখানে তিনি এবছর শুরুর দিকে ৭ দিনের প্রশিক্ষণ দেন।সেখানে জানতে পারেন গোবর থেকে কিভাবে বায়োগ্যাস উৎপাদন করা যায় এবং উচ্ছিষ্ট থেকে জৈব সারের বিষয়টি। প্রশিক্ষণ শেষে ঋন নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি বাড়ির আঙ্গীনায় গড়ে তোলেন বায়োগ্যাসের প্লান্ট। এবং প্ল্যান্টের হাউজ থেকে বাড়তি গোবর পাইপের মাধ্যমে ড্রেনে আসে। আর ড্রেনের মাধ্যমে চলে যায় সরাসরি আবাদি জমিতে।

তিনি আরো জানান, এতে তার পরিবারের রান্না-বান্নার জন্য গ্যাসের সিলিন্ডার ও লাকরি কিনতে হয় না এখন। এতে প্রতি মাসে অন্তত ২/৩ হাজার টাকা বেঁচে গেছে তার। এছাড়াও গোবর জমিতে জৈব সার হিসেবে ব্যবহার হয়। এতে ফলন ভালো হয়। আমার রাসায়নিক সার কিনতে হয় না। ফলে সেই টাকাও বেঁচে যায়। এতে কয়েক হাজার টাকা তার বেঁচে যাচ্ছে। এখন তার ফসল উৎপাদনের খরচও কমে গেছে। এখন আর রান্না-বান্না খরচ ও ফসলের মাঠে সারের খরচ নেই। বায়োগ্যাস প্লান্ট তার পরিবারের জ্বালানি চাহিদার পাশাপাশি কৃষি কাজে ব্যাপক পরিবর্তন এনেছে। জীবন যাত্রা পরিবর্তনও করেছে। এতে ব্যাপক খুশি তিনি।

 

তার স্ত্রী ফেরদৌস বেগম জানান, আগে মাটির চুলার ধোঁয়ায় চোখ জ্বলতো, কাশি হতো। বাজার থেকে দুই হাজার টাকা দিয়ে একটা গ্যাস সিলিন্ডার কিনতে কষ্ট হয়ে যেত। এখন গ্যাসের চুলায় বোতাম চাপলেই রান্না হয়। ঘরও পরিষ্কার থাকে। নিজেদের গরুর গোবর থেকে গ্যাস মিলছে। এই বায়োগ্যাস প্ল্যান্ট আমাদের সংসারে স্বস্তি ফিরিয়ে দিয়েছে। রান্না-বান্না অনেক সহজ করে তুরেছে। যখন তখন গ্যাসে রান্না করতে পারি। গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার কোন টেনশনও নেই।

স্থানীয় কৃষক মো: মফিজল জানান, আনসারুল হক ভাইর বায়োগ্যাসে প্লান্টের কথা শুনে আমি দেখতে এসেছি। তার কাছে পরামর্শ নিয়েছি। আমিও  এমন করতে চাই। প্রশিক্ষণের জন্য যুব উন্নয়নে যোগাযোগ করবো। আমি খুব দ্রুত একটি প্ল্যান্ট তৈরি করবো। বর্তমান সময়ে গ্যাস সিলিন্ডারের দামের সাথে তাল মিলিয়ে উঠতে পারছি না। সারের দামও বেশি। এতে ফসলের উৎপাদন খরচ বেশি হয়ে যায়। এই প্ল্যান্ট তৈরি করলে আমার দুই দিকে সাশ্রয় হবে। একদিকে পরিবেশবান্ধব রান্নার গ্যাস পাবো, অন্যদিকে ফসলের মাঠে জৈব সার দিতে পারবো।

আরেক কৃষক আব্দুল জলিল জানান, আনসারুল হকের এই উদ্যোগ আমাদের ইউনিয়নের জন্য দৃষ্টান্ত। এটি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী। আমরা এখন আর গরুর গোবর ফেলে না দিয়ে বায়োগ্যাস উৎপাদন করবো এবং জৈব সার হিসেবে ফসলের মাঠে ব্যবহার করবো। এতে আমাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে।

তজুমদ্দিন উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট পেজ ৩ এর সহকারী ইঞ্জিনিয়ার  রিয়াজ উদ্দিন জানান, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতাধীন দারিদ্র্য বিমোচক ও কমিউনিটি প্রশিক্ষনের জন্য সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় আনসারুল হকের এই প্ল্যান্ট তৈরি করা হয়। ১৬০ ঘনফুট বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এই প্ল্যান্ট

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.