রামগঞ্জে পৌর সেবা সপ্তাহ ও পৌরকর মেলা শুরু

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে নাগরিক সেবার মানোন্নয়ন, সেবার পরিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং পৌরকর আদায়ে নাগরিকদের উৎসাহিত করার লক্ষ্যে পৌর সেবা সপ্তাহ ও পৌরকর মেলা-২০২৬ শুরু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাব্বির আহম্মেদ  সিফাত, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন মোল্লা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রামগঞ্জ পৌরসভার আয়োজনে  অনুষ্ঠিত এ মেলায় পৌরসভার বিভিন্ন নাগরিক সেবা, পৌরকর প্রদান পদ্ধতি ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে। পাশাপাশি নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, পৌর সেবা সপ্তাহ ও পৌরকর মেলার মাধ্যমে নাগরিকদের  পৌরসভার সেবার আওতায় সম্পৃক্ত করা, পৌরকর প্রদানে উদ্বুদ্ধ করা এবং পৌরসভার উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.