রামগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন  ও উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন সেলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় ইপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ  উদ্দিন চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিম দিহিদার, বিআরডিবি চেয়ারম্যান ভিপি শাহ আলম । এসময় আরো বক্তব্য রাখেন উপজলা বিএনপি সাধারন সম্পাদক মোঃনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজনুল ইসলাম পিন্টু, খাবুল বাশার সতু, পৌর বিএনপির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ সহ স্থানীয় সমবায়ী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শরিফুল্লাহ শামস।
আলোচনা সভায় বক্তারা দেশের  অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর সমাজ গঠনে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.