সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল

শেয়ার

সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি/এডহক কমিটি বাতিল  করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে এ  সংক্রান্ত অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে  বলা হয়- ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে এডহক কমিটি গঠনের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ) এর ধারা (১) খ (১), (৩) মোতাবেক সভাপতি হিসেবে জেলা সদরে অবস্থিত মাদরাসায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা সদরের বাইরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দায়িত্ব পালন করবেন।

মাদরাসাগুলোকে দ্রুততম সময়ের  মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে এডহক কমিটি অনুমোদনের প্রস্তাব প্রেরণ করতে বলা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়- গত ১৫ অক্টোবর তারিখে অনুষ্ঠিত ৪৩ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাজিল ও কামিল মাদরাসাসমূহের গভর্নিং বডি/এডহক কমিটি বাতিলের  এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.