রায়পুরে দুর্গাপূজার উপলক্ষে সড়ক সংস্কার ও বিসর্জন ঘাট পরিস্কারের উদ্যোগ

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপের প্রবেশপথ ও সড়ক সংস্কার এবং প্রতিমা বিসর্জনের ঘাটের কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের চিহ্নিত বিভিন্ন পূজামণ্ডপের প্রবেশপথ ও সড়ক সংস্কারের স্থান  এবং বিসর্জন ঘাটের পরিস্থিতি গত শুক্রবার ৯ অক্টোবর
সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় এবং পৌর মহাশ্মশান কমিটির সভাপতি বাবু উত্তম কুমার রায়সহ অন্যরা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.