মোঃ মোবারক হোসেন
নরসিংদী প্রতিনিধি;
“কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনী পরশুরাম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে দেশের ৭১টি উপজেলায় একযুগে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন। পরে বিকালে এ উপলক্ষ্যে মনোহরদী উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কৃষক কার্ডের সুফল সম্পর্কে বিস্তারিত বর্ননা করেন বক্তারা।
এসময় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদী এর উপপরিচালক ড. মোহাম্মদ আজিজল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, বিএনপি নেতা ভিপি গোলাম মোস্তফা, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুূুদুল হাসান ফেটন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার ও কৃষক কার্ড প্রাপ্ত কৃষকগণ।
এসময় স্থানীয় কৃষকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
