।
রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিনের মেঘনার চরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ওই কৃষক বজ্রপাতে আহত হন। বেলা ১ টা ৩০ মি তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কৃষকের নাম নজরুল ইসলাম মঞ্জু (৫২) পিতা মৃত বদিউজ্জামাল, গ্রাম কেয়ামূল্যাহ, ৯ নং ওয়ার্ড, চাঁদপুর,উপজেলা তজুমদ্দিন, জেলা ভোলা।
শশীগঞ্জ মাছ ঘাটের আড়ৎদার জামাল উদ্দিন জানান, আমাদের আড়তের জেলেরা মাছ ধরে ঘাটে ফেরার সময় চরে বজ্রপাতে একজনকে পড়ে থাকতে দেখে খবর দিলে অন্য জেলেরাসহ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার দিব্যেন্দু রায় রাজিব জানান, বেলা ১টা ৩০ মিঃ সময় বজ্রপাতে আক্রান্ত মৃত অবস্থা একজনকে হাসপাতালে আনা হয়। তার
শরীরের একাংশ জলসে যাওয়ার অবস্থায় রয়েছে। পরিক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করা হয়।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, বজ্রপাতে একজন নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।
