রামগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাধ্যমিক  পর্যায়ের (নবম ও দশম শ্রেণি) শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও ‘সিঙ্গেল ডিজিট’ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। শুক্রবার সকালে রামগঞ্জের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ সংবর্ধনা দেওয়া হয়।
রামগঞ্জ শহর শাখার সভাপতি ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী  পরিষদের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজ্জাম্মেল হোসেন আবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শিবিরের সভাপতি আরমান হোসেন,  রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটওয়ারী, পৌর আমির অ্যাডভোকেট মো. হাসান বান্না, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শামছুল ইসলাম, জেলা শিবিরের স্কুল সম্পাদক আবদুল মোতালেব, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক জুয়েল হোসেন এবং রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহের। এছাড়া অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলার ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা,  ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, পড়াশোনায় মনোযোগ ও নৈতিক মূল্যবোধের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.