তজুমদ্দিনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

শেয়ার

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি:
“রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার  তজুমদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, র‍্যালি, পুরস্কার বিতরণের কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির  হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইব্রাহিম, ওসি তদন্ত সুশান্ত চন্দ্র, পল্লী দারিদ্র বিমোচণ কর্মকর্তা বাবু মনোরঞ্জন দে, বিআরডিবি কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক এম এ হালিম,রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক সাদী সহ অন্যান্য প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সুধীবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্য চাষি এবং মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের  অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মৎস্যচাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যচাষি ও মৎস্যজীবীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। এ জন্য মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.