রামগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে পানিতে পড়ে মহসিন হোসেন (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (৭ আগস্ট) শুক্রবার দুপুরে উপজেলার  ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের ফজু পন্ডিত বাড়িতে। মহসিনের বাবা দেলোয়ার হোসেন দেলু জানান, শুক্রবার দুপুর বেলা জুম্মার নামাজে যাওয়ার জন্য মহসিন একা একা গোসল করতে যায় কিন্তু সাঁতার না জানার কারণে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গভীর পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর মহসিন গোসল করে ফিরে না যাওয়ায় তার মা সেলিনা বেগম জামা কাপড় গোসলের ঘাটে দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং ঘটলার সিড়ির নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে । মহসিন ফজু পন্ডিত বাড়ির দেলোয়ার হোসেন দেলুর ছেলে এবং স্থানীয় কালুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.