কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, হাজিরহাট শাখার উদ্যোগে এক সুধী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে শাখা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন হাজিরহাট শাখা প্রধান মাসুম হোসেন। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের নোয়াখালী জোন প্রধান আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান।
সমাবেশে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলনগর উপজেলা আমীর মাওলানা আবুল খায়ের, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, যুবদলের আহবায়ক ইউছুফ পাটোয়ারী, সদস্য সচিব, আবু সায়েদ দোলন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলি মিঠু এবং সাধারণ সম্পাদক ফয়েজ মাহমুদ, হাজিরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরাদ হোসেন মিয়া, চর ফলকন ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর ওদুদ হাওলাদার, তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোশলেহ উদ্দিন, ।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী ব্যাংকের আধুনিক ও শরীয়াহভিত্তিক গ্রাহকসেবার মান আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন। এতে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
