লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমলনগর শাখা কমিটি গঠন

শেয়ার

“সবার আগে বাংলাদেশ” ঐক্য সহোযোগিতা প্রচারনা এ মূলনীতিকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমলনগর উপজেলা শাখা কমিটি অনুমোদন করা হয়েছে।

সম্প্রতি লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি মোঃ মাকছুদুর রহমান (মিয়া মাকছুদ) ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত সংগঠনটির প্যাডে ২৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশ করে।

কমিটিতে সভাপতি মোঃ ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক – ইমতিয়াজ মাহমুদ ইলিয়াস । এছাড়া সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক – মোঃ আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক – মোঃ বাবর হোসেন (সবুজ ফলোয়ান) -এর নাম উল্লেখ করা হয়।

কমলনগর উপজেলা শাখা কমিটি গঠনে সমন্বয়ক হিসাবে কাজ করেছেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য রওশন জামিল শিপু, এবং কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম দিদার হোসেন।

কমিটি ঘোষনা পরবর্তী সময়ে কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামে দলীয় কর্মকান্ড গতিশীল করার লক্ষ্য এবং প্রবাসী ও তাদের পরিবারের সুরক্ষা স্বার্থে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসময় আলোচনা বক্তব্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সহযোগিতায় দীর্ঘদিন থেকে কাজ করছে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম |

লক্ষীপুর-৪ মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদ এর হুইপ জনাব – এবিএম আশরাফ উদ্দিন নিজান কে প্রবাসীরা বিশ্বাস করে বিএনপি জনগণের দল, বহুদলীয় গণতন্ত্রের দল, সার্বভৌমত্ব রক্ষাকারী দল, আগের দিন গুলোর মতো হাতে হাত রেখে, কাঁদে কাদ মিলিয়ে স্বাধীন ভালে চলা পিরা করতে পারবে বলে প্রবাসীদের বিশ্বাস।

কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মিয়া মাকছুদ বলেন- বিএনপির অসহায় হতদরিদ্র নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো , প্রবাসীদের সহযোগিতা সমস্যা সমাধানে নানামুখী কর্মকাণ্ড করে যাচ্ছে। লক্ষ্মীপুরের প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখছে, এছাড়াও প্রবাসীদের সহযোগিতায় বিভিন্ন নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে, এবং এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ও প্রবাসীদের পরিবার প্রিজন সবাই কাজ করেছেন, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের এমন কার্যক্রম অব্যাহত থাকবে |

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.