ঐতিহ্যবাহী কলাকোপা মাদ্রাসার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা মাদ্রাসা ও এতিমখানার নতুন কার্যনির্বাহী (কার্যকরী) কমিটি গঠন করা হয়েছে। দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে বিশিষ্ট আলেম-ওলামাদের সমন্বয়ে এই শক্তিশালী কমিটি গঠন করা হয়।

গতকাল বাদ জুম্মা মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও স্থানীয়দের উপস্থিতিতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে সংসদ সদস্যও জাতীয় সংসদের হুইপ আশ্রাফ উদ্দিন নিজান এই কমিটি ঘোষনা করেন।

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খুদ্দামুল কুরআন বাংলাদেশের সাবেক মহাসচিব মুফতি শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কলাকোপা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ হাসান।

কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি ​মাওলানা গিয়াস উদ্দিন (সভাপতি জাতীয় ইমাম সমিতি, লক্ষ্মীপুর জেলা)
​মাওলানা আব্দুল হক সাহেব (মুহতামিম, চর হাসান হোসাইন মদিনাতুল উলূম কাওমী মাদরাসা ও এতিমখানা, রামগতি)

‎​সম্মানিত সদস্য ​মাওলানা বশির আহমেদ (পরিচালক, আল মুঈন ইসলামী একাডেমী, লক্ষীপুর), ​মাওলানা মাহফুজুর রহমান (নায়েবে মুহতামিম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম চর বসু মাদ্রাসা, করুনা নগর, কমলনগর), ​মুফতি ওসমান (পরিদর্শক, বেফাক কেন্দ্রীয় কমিটি) ​মাওলানা জামাল উদ্দীন (পরিচালক, মাদ্রাসায়ে জাবালে নূর, লক্ষ্মীপুর)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই কার্যনির্বাহী কমিটির যোগ্য ও অভিজ্ঞ আলেমদের দিকনির্দেশনায় কলাকোপা মাদ্রাসা ও এতিমখানার প্রাতিষ্ঠানিক ও শিক্ষাগত কার্যক্রম আরও বেগবান এবং সুশৃঙ্খল হবে। কমিটির দায়িত্বশীলরা মাদ্রাসার উন্নয়নকল্পে স্থানীয় সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.