আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগরামের আওতায় পরামর্শ অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এবং যৌথভাবে এএফডি ও এডিবি’র আয়োজনে বুধবার সকাল ১০টায় পৌর সম্মেলন কক্ষে ওই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পৌর বি এন পি’র সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন পলাশ, উপজেলা বি এন পি’র সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সতু, পৌর বি এন পি’র সাবেক আহবায়ক এড. তোফাজ্জল হোসেন বাচ্চু, সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া ভাই, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের, সম্পাদক রাজু হোসেনসহ পৌর নয় ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক পৌরসভার দীর্ঘমেয়াদি উন্নয়নে সকলকে সহযোগিতার আহ্বান জানান।
