আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের শরীফপুর ভাটের বাড়িতে গভীররাতে মুক্তিযোদ্ধা হাজী আবু তাহেরের বসতঘর রহস্যজনক অগ্নিকান্ডে পুড়ে গেছে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়। সৃষ্ট ঘটনায় মুক্তযোদ্ধা আবু তাহেরের ছেলে ছলেমান বাদী হয়ে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। ১৬ জুন (মঙ্গলবার) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাদী জানান, ঘটনার দিন তার পিতা মুক্তিযোদ্ধা হাজী আবু তাহের সহ তিনি বাড়িতেই ছিলেন। তবে অগ্নিকান্ডের রাতে তিনি স্থানীয় এক চাচার বাসায় এবং তার পিতা ফুফুর বড়িতে ছিলেন। এ নিয়ে বাড়ির মোহাম্মদ আলী জানান, মুক্তিযোদ্ধা ভাই আবু তাহের তাদের অপর তিন ভাইয়ের সম্পত্তি বুঝিয়ে না দেওয়ায় তার সাথে মতবিরোধ বিদ্যমান। শুক্রবার রাতে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে তার বসতঘরে অনুষ্ঠিত বৈঠকে শনিবার সকালে পৈত্রিক সম্মত্তি বাটোয়ারার সিদ্ধান্ত হয়। কিন্তু রহস্যজনক আগুনে সব ভেস্তে গেছে। অপর ভাই বিল্লাল হোসেন জানান, বোনের বাড়িতে থাকাবস্থায় ভাই আবু তাহেরকে অগ্নিকান্ডের বিষয়টি জানালে তিনি কর্নপাত করেননি। বাড়ির লোকজন এলাকাবাসী সহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এলাকার যুবসমাজ জানান, অগ্নিকান্ডের সময় বদ্ধ ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন তারা।
এনিয়ে স্থানীয় চেয়ারম্যান সামছুল আলম বুলবুল অগ্নিকান্ডের বিষয়ে তৃতীয় করো হস্তক্ষেপ থাকতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।
