সদরপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড

শেয়ার

 

ফরিদপুর জেলা প্রতিনিধি –

ফরিদপুরের সদরপুর উপজেলা উপজেলার আকোটের চর ইউনিয়ন এর খালাসী ডাঙ্গী গ্রামে  অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, ১৭ মে ২০২৬ তারিখ দিবাগত  রাত অর্থাৎ ১৮ মে ২০২৬ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নদী তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, ফসলি  জমি ও নদীতীর রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.