সভাপতি-মিন্টু, সম্পাদক-আজাদ রায়পুরে প্রেসক্লাবের কমিটি

শেয়ার

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় লক্ষ্মীপুরের রায়পুরে প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে।

বুধবার রাত ৯টায় (১৮ মার্চ) চাইনিজ রেষ্ট্রুরেন্টে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং ৩৪  সদস্যের সাধারন সদস্যসহ মোট ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি সভাপতি মাহবুব আলম মিন্টু (আজকের পত্রিকা ও উপকূল  প্রতিদিন), সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ (যুগান্তর- বাংলাট্রবিউন ও শীর্ষ সংবাদ) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহবুবুর রহমান রনিকে (এনপিবি) মনোনীত করা হয়েছে।

এছাড়া উপজেলার পেশাজীবী গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এবং মতামতের ভিত্তিতে গঠিত ১৭ সদস্যের কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি  মুকুল পাটোয়ারী, আবদুল করিম, যুগ্ম সম্পাদক জহির হাজারি, মাহমুদুন্নবি সুমন, অর্থ বিষয়ক সম্পাদক আরিফ হোসেন রুদ্র , দফতর সম্পাদক সুদেব চন্দ্র কুড়ি, নির্বাহি সদস্য প্রদীপ কুমার রায়, আনোয়ার হোসেন ঢালি, এমআর সুমন, আবদুল লতিব, মিজানুর রহমান মন্জু, ওয়াহিদুর রহমান মুরাদ, রাকিব আল মাজেদ ও কাউছার আলম। এছাড়াও মাজেদ হোসেন ও মেহেদী মাসুমসহ ৩৪ জনকে সম্মানিত সদস্য করা হয়েছে।।

কমিটি ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটির সাধারন সম্পাদক তাবারক হোসেন আজাদ বলেন, দীর্ঘদিন ধরে রায়পুর প্রেসক্লাবকে কুক্ষিগত  করে রেখেছে কয়েকজনের একটি সিন্ডিকেট। যেখানে এক যুগেরও বেশি সাংবাদিকতা করা সত্ত্বেও, সব যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেরা ফায়দা লুটতে মেধাবী গণমাধ্যমকর্মীদের সুযোগ দেওয়া হয়নি। এর বিপরীতে সরকারি বেতনভুক্ত শিক্ষকসহ দীর্ঘদিন ধরে রায়পুর উপজেলায় অবস্থান করেন না এমন অপেশাদার ও রাজনৈতিক পদ-পদবিধারীদের দিয়ে প্রেসক্লাব দখল করে রেখেছিল চক্রটি।

বক্তব্যে নতুন কমিটির সভাপতি মাহবুবুল আলম মিন্টু বলেন, চাটুকারদের প্রাচীর ভেঙে নতুন কমিটির মাধ্যমে রায়পুরকে সুন্দর ধারার এবং বৈষম্যহীন  সাংবাদিকতা প্রতিষ্ঠা করা হবে। উপজেলার পেশাজীবী গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে এই দুর্বৃত্তায়ন দূর করা হবে। আজ থেকে রায়পুরে সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, বস্তুনিষ্ঠ ও স্বাধীন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.