জামায়াত আমীরের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার

 

মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে তারেক রহমান-এর এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  বিএনপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ডা. সৈয়দ  আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। রাজনৈতিক  অঙ্গনে এ সৌজন্য বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.