রায়পুরের হায়দরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ দোকান পুড়ে ছাই

শেয়ার

 

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রধান বানিজ্যিক কেন্দ্র হায়দরগঞ্জ বাজারে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি দোকানসহ ১০-১২টি গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে দুটি রেকসিন দোকান, মুদি দোকান, গোডাউন পুরোপুরি পুড়ে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে এর আগেই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক ক্ষতি হয়ে যায়।

রায়পুর ফায়ার সার্ভিসের স্টেশন ব্যবস্থাপক জানিয়েছেন, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

হঠাৎ এই অগ্নিকাণ্ডে সব হারিয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। তারা বলছেন, বহু বছরের সঞ্চয় ও পুঁজিই মুহূর্তে ছাই হয়ে গেছে

 

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.