লক্ষ্মীপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেয়ার

কামরুল হাসান হৃদয়:

লক্ষ্মীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে নয়টায় ঝুমুর স্টেশন থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে উত্তর তেমুহনিতে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা এসো নবীন ভয় নাই, শিবিরে সন্ত্রাস নাই, ছাত্রশিবির দিচ্ছে ডাক ছাত্র সমাজ জাগরে জাগ, আল্লাহু আকবর ইত্যাদি স্লোগান দেন। দীর্ঘ মিছিলটি শহরের বিভিন্ন পয়েন্টে জনসাধারণের নজর কাড়ে।

মিছিল শেষে উত্তর স্টেশনে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ড. রেজাউল করিম।

তিনি বলেন, যারা একসময় আমাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে, আজ তারা পালিয়ে গেছে।  ইসলামী ছাত্রশিবির শুধু বাংলাদেশের নয়, এশিয়ার সবচেয়ে বড় ছাত্র সংগঠন।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ হবে চাঁদাবাজ, ধর্ষণ ও নির্যাতনকারীদের শেষ দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের সভাপতি মো. ফরিদ উদ্দিন, সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু, সাবেক শহর সভাপতি মাহাবুর রহমান প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.